হোম > সারা দেশ > খুলনা

খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি মাসুম, সম্পাদক নান্নু

নিজস্ব প্রতিবেদক, খুলনা 

খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি মোল্লা মোহাম্মদ মাসুম রশিদ ও সাধারণ সম্পাদক মোল্লা মশিউর রহমান নান্নু। ছবি: সংগৃহীত

খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি সাধারণ সম্পাদকসহ ১৪টি পদে নিরঙ্কুশ বিজয়ের অর্জন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেল। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোল্লা মোহাম্মদ মাসুম রশিদ ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোল্লা মশিউর রহমান নান্নু।

আজ রোববার সারা দিন উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়।

নবগঠিত সমিতিতে সহসভাপতি পদে মহসিন চৌধুরী ও মোশারফ হোসেন, যুগ্ম সম্পাদক এম এম তৌহিদুজ্জামান, লাইব্রেরি সম্পাদক জয়দেব কুমার সরকার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নুরুন নাহার নাজমুন নেছা জেবা।

কার্যনির্বাহী পরিষদের বিজয়ী সাত সদস্য হলেন—মোহাম্মদ আশিকুজ্জামান, নারায়ণ কুমার মণ্ডল, আ ফ ম মুস্তাকুজ্জামান মুক্তা, স্বর্ণালী দাস, শেখ সোহান ইসলাম, শাজাহান ঠাকুর ও শাকিরা ফেরদৌস রিমি।

নির্বাচনে ১২০২ জন ভোটারের মধ্যে ১০৫৬ জন ভোট দেন বলে জানান নির্বাচন কমিশন।

প্রথম দিনেই ৪০ স্কুলের শিক্ষার্থীরা খাবার পায়নি

স্বপ্নের ইউরোপ এখন সুনামগঞ্জের কান্না

পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে ভয় আর দুশ্চিন্তাই নিত্যসঙ্গী

নড়বড়ে বাঁধে কৃষকের উদ্বেগ

পাবিপ্রবিতে উপাচার্য নেই ১৫ দিন, প্রশাসনে স্থবিরতা

জ্বালানি সংকট: চা উৎপাদন ব্যাহতের শঙ্কা

তেল না পেয়ে রাজধানীতে মহাসড়ক অবরোধ বাইকারদের

আইসিইউ থেকে বের হতেই সংকটে হাম আক্রান্ত শিশু, এবার সিরিয়াল ৩৬

কেরানীগঞ্জে পুলিশ সদস্যের বাড়ি ভাঙচুরের অভিযোগ

ডোবায় ডুবে যমজ শিশুর মৃত্যু