হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মানিকগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

অবৈধ ব্যাটারি কারখানা। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জের ঘিওরে অবৈধভাবে পরিচালিত একটি ব্যাটারি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

আজ রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার হেলিপ্যাড-সংলগ্ন এলাকায় অবস্থিত আল মুমিন ব্যাটারি কারখানায় এই অভিযান চালানো হয়। অভিযানে কারখানাটিকে দেড় লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাশিতা-তুল ইসলাম জানান, আজ দুপুরে হেলিপ্যাড-সংলগ্ন ওই কারখানায় ঝটিকা অভিযান চালানো হয়। বাইরে থেকে বন্ধ মনে হলেও কারখানার ভেতরে বিষাক্ত রাসায়নিক পুড়িয়ে ও গলিয়ে সিসা বার তৈরির কাজ চলছিল। অভিযানে দেখা যায়, কারখানাটি সম্পূর্ণ অবৈধভাবে ও কোনো প্রকার পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই পরিচালিত হচ্ছিল। সেখানে বর্জ্য ব্যবস্থাপনার ন্যূনতম কোনো সুব্যবস্থা ছিল না।

ইউএনও আরও উল্লেখ করেন, কারখানাটিতে পরিবেশ ও বায়ুদূষণকারী ভয়াবহ সব বিষাক্ত উপাদান বিদ্যমান ছিল, যা স্থানীয় জনস্বাস্থ্যের জন্য চরম হুমকিস্বরূপ। এসব অপরাধে ‘মোবাইল কোর্ট’ পরিচালনা করে কারখানার মালিককে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নাটোরের গুরুদাসপুর: ইটভাটার কবলে তিন ফসলি জমি

কারখানার বর্জ্যে নদীর পানি ‘আলকাতরা’

যশোর: কৌশলে সরকারি গাছ নিধন, নেই তদারকি

হারিয়ে গেছে কারওয়ান বাজারের পরিচিত সড়ক

সড়ক-ফুটপাত দখল: উচ্ছেদে দর বেড়েছে ফুটপাতের

কেরানীগঞ্জে কারখানায় আগুন: মূল ফটক বন্ধ থাকায় বের হতে পারেননি অনেকে

‘ভাই’ বলায় চটলেন এসি ল্যান্ড

মানিকগঞ্জে রাবিল হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

রাজধানীতে হত্যা মামলার আসামি ‘চাপাতি শাওন’ গ্রেপ্তার

ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ২