হোম > সারা দেশ > ঢাকা

কেন্দ্রীয় শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৫

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলমের সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় কনটেন্ট ক্রিয়েটর রাকিবুল ইসলাম হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অস্ত্র, গুলিসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। শাহবাগ থানা-পুলিশ ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) যৌথভাবে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. গোলাম রসুল শিহাব (২১), মো. রাফিন শেখ (২০), শাহারিয়ার নাজিম জয় (২০), মো. সাগর ফকির (২৬) ও মো. সালাউদ্দিন সাগর ওরফে সাকা (৩৮)।

আজ বৃহস্পতিবার বিকেলে ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, ‘গত রোববার রাতে কেন্দ্রীয় শহীদ মিনারের পশ্চিম পাশে রাকিবুল ইসলাম তাঁর মোটরসাইকেল পার্ক করার সময় পাঁচ-ছয়জন সন্ত্রাসী তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীরা পেছন থেকে পিস্তল দিয়ে একাধিক গুলি করে। পরে রাকিবুল মাটিতে লুটিয়ে পড়লে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে তারা পালিয়ে যায়।’

পরে পথচারীরা গুরুতর আহত অবস্থায় রাকিবুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

ঘটনার সময় জনতার সহায়তায় গোলাম রসুল শিহাব নামে একজনকে আটক করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে গত সোমবার খুলনার লবণচরা এলাকা থেকে রাফিন শেখ ও শাহারিয়ার নাজিম জয়কে গ্রেপ্তার করা হয়। পরদিন পটুয়াখালীর মির্জাগঞ্জ থেকে সাগর ফকিরকে গ্রেপ্তার করে পুলিশ।

রাকিব হত্যার ঘটনায় অস্ত্র, গুলিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা-পুলিশ ও সিটিটিসি। ছবি: সংগৃহীত

এ ছাড়া গতকাল সিটিটিসির একটি দল গোপালগঞ্জের কাশিয়ানী এলাকা থেকে সালাউদ্দিন সাগর ওরফে সাকাকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি পিস্তল ও চারটি গুলি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও গুলি। ছবি: সংগৃহীত

পুলিশ জানায়, সালাউদ্দিন সাগর ওরফে সাকা খুলনা অঞ্চলের একজন শীর্ষ সন্ত্রাসী এবং ভাড়াটে খুনিদের মূল হোতা। তাঁর নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র এ হত্যাকাণ্ডে অংশ নেয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গাড়ির তেল চুরির সময় কেসিসির চালক আটক

বাগেরহাটে নগদের ৩৩ লাখ টাকা আত্মসাৎ মামলার আসামি গাইবান্ধায় গ্রেপ্তার

শ্রীপুরে স্থানীয়রা ৪২ বোতল মদ উদ্ধার করে দিলেও পুলিশ বলছে ২৫

ট্রেনের ছাদে ভ্রমণকালে ব্রিজের গার্ডারে ধাক্কা; রাজবাড়ীতে যুবকের মৃত্যু

গরম-ঠান্ডায় হাসপাতালে রোগীদের ভিড়, চিকিৎসক ছুটিতে থাকায় ভোগান্তি

৩৮ দিন পর দেশে ফিরল ভারতে কারাবন্দী অবস্থায় মৃত খাইরুলের লাশ

গাইবান্ধায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

পিরোজপুরে সড়কে গাছের গুঁড়ি ফেলে ডাকাতি, একজনকে কুপিয়ে জখম

বগুড়ায় কমিশন নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর-লুট, ছুরিকাহত ১

গাইবান্ধায় অজ্ঞাত ব্যক্তির ছিন্নভিন্ন লাশ উদ্ধার