বাগেরহাট জেলার রামপালের বেলাই ব্রিজ নামক স্থানে খুলনা-মোংলা মহাসড়কে নৌবাহিনীর বাস-মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুটি শিশুসহ ১০ জন নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল ৪টার দিকে নৌবাহিনীর একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তারা নিহত হয়।
মোংলা হাইওয়ে থানার ওসি মো. জাফর আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে ৮ জনের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। শিশু ২টি লাশ রামপাল স্বাস্থ্য কমপ্লক্সে রাখা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের নাম পাওয়া যায়নি।