হোম > সারা দেশ > ঢাকা

তেল না পেয়ে রাজধানীতে মহাসড়ক অবরোধ বাইকারদের

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি 

প্রায় আধা ঘণ্টা ধরে মহাসড়ক অবরোধ করে রাখেন বাইকাররা। ছবি: সংগৃহীত

জ্বালানি তেল (অকটেন) না পেয়ে রাজধানীর বিমানবন্দর এলাকায় মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ বাইকাররা। এ সময় মহাসড়কের উভয় দিকে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অনুরোধে প্রায় আধা ঘণ্টা পর সড়ক ছেড়ে দেন তাঁরা।

আজ রোববার রাত সাড়ে ১০টার দিকে গাজীপুর-ঢাকা মহাসড়কে মেসার্স মাসুদ হাসান ফিলিং স্টেশনের সামনে থেকে এ অবরোধ শুরু হয়। এ সময় প্রায় ৪০ জন বাইকার ছিলেন। পরে উত্তরা পূর্ব থানা–পুলিশ, ট্রাফিক পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজনের সহযোগিতায় বাইকারদের বুঝিয়ে রাত ১১টার দিকে সরিয়ে দেওয়া হয়। তবে ফিলিং স্টেশনের সামনে সাদা পোশাকে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

বিক্ষুব্ধ বাইকাররা আজকের পত্রিকাকে জানান, তাঁরা সন্ধ্যা থেকে তেলের জন্য লাইনে দাঁড়িয়েছেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হটাৎ করে পাম্পের লোকজন সব বন্ধ করে চলে যান।

একজন মোটরসাইকেলচালক বলেন, ‘আমরা তেলের জন্য অপেক্ষা করতে করতে সর্বশেষ রাস্তায় নেমে অবরোধ করতে বাধ্য হয়েছি। কারণ তেল ছাড়া আমাদের এখন কোথাও যাওয়ার পথ নেই।’

মাসুদ হাসান ফিলিং স্টেশনের অপারেটর মিজানুর রহমান বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৭টায় আমাদের পাম্পে তেল শেষ হয়ে গেছে। পরে চলে গেছি। কারণ, শেষ হওয়ার পর ঝামেলা হবে, সেটা আমরা আগে থেকেই জানি। রাত সাড়ে ১০টার দিকে বাইকাররা উত্তেজিত হয়ে রাস্তা অবরোধ করেছে।’

ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা জানান, তেল না পেয়ে মোটরসাইকেল চালকেরা মহাসড়ক অবরোধ করেছিলেন। পরে তাঁদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

প্রথম দিনেই ৪০ স্কুলের শিক্ষার্থীরা খাবার পায়নি

স্বপ্নের ইউরোপ এখন সুনামগঞ্জের কান্না

পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে ভয় আর দুশ্চিন্তাই নিত্যসঙ্গী

নড়বড়ে বাঁধে কৃষকের উদ্বেগ

পাবিপ্রবিতে উপাচার্য নেই ১৫ দিন, প্রশাসনে স্থবিরতা

জ্বালানি সংকট: চা উৎপাদন ব্যাহতের শঙ্কা

খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি মাসুম, সম্পাদক নান্নু

আইসিইউ থেকে বের হতেই সংকটে হাম আক্রান্ত শিশু, এবার সিরিয়াল ৩৬

কেরানীগঞ্জে পুলিশ সদস্যের বাড়ি ভাঙচুরের অভিযোগ

ডোবায় ডুবে যমজ শিশুর মৃত্যু