হোম > সারা দেশ > খুলনা

খুলনায় গুলিবিদ্ধ আজিজ ঢাকায় নেওয়ার পথে মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, খুলনা 

প্রতীকী ছবি

খুলনায় প্রতিপক্ষের গুলিতে গুরুতর আহত আ. আজিজকে (৩৫) ঢাকায় নেওয়ার পথে মারা গেছেন। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে তার মৃত্যু হয়। এর আগে গতকাল রাত ৯টার দিকে খুলনার নিরালা মোড় জাহিদুর রহমান ক্রস রোডে সন্ত্রাসীরা তাকে গুলি করে ও কুপিয়ে মারাত্মক জখম করে। নিহত আজিজ বাগমারা মেইন রোড ব্রিজ এলাকার বাসিন্দা খলিলের ছেলে।

খুলনার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেলে তারা চলে যায়।

তিনি আরও জানান, স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। কিন্তু তাঁর অবস্থা অবনতির দিকে থাকায় রাতে উন্নত চিকিৎসার জন্য পরিবারের সদস্যরা ঢাকার পথে রওনা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। পরবর্তীকালে তাঁর মরদেহ সেখানকার মর্গে রাখা হয়। দুপুরে মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় থানায় এখনো পর্যন্ত কেউ কোনো অভিযোগ দায়ের করেনি এবং কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। রাতে দুর্বৃত্তদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে।

ওসি আরও জানান, আ. আজিজ খুলনার শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের সদস্য হিসেবে কাজ করত। তাঁর বিরুদ্ধে থানায় দুটি মারামারি ও একটি চুরির মামলা রয়েছে।

শাহজালাল বিমানবন্দরে উদ্বেগ–হতাশায় অপেক্ষা যাত্রীদের

ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরীর সন্তান প্রসব, অভিযুক্ত যুবক কারাগারে

খুমেকে নিয়োগ নিয়ে তুলকালাম, ফিরে গেছেন ১২ পরীক্ষার্থী

নিরপেক্ষ দাবি করা রাকসুর সেই প্রার্থী হলেন শিবিরের নেতা

সীতাকুণ্ডে উদ্ধার শিশুটি কথা বলতে পারছে না, শ্বাসনালি কাটা!

বকেয়া বেতনের দাবিতে চালডাল ডটকম কর্মীদের বিক্ষোভ-ভাঙচুর, আহত ২

মুন্সিগঞ্জে টেন্ডার জমা নিয়ে বিএনপির ২ পক্ষের মারামারি

আইনজীবী তালিকাভুক্তির ফল ৩ মাসেও প্রকাশ না হওয়ায় মানসিক যন্ত্রণায় শিক্ষার্থীরা

বিমানবন্দরে এসে জানলেন ভিসা-টিকিট সবই জাল, কান্নায় ভেঙে পড়লেন যাত্রী

পুঠিয়ায় গণপিটুনিতে ‘ডাকাত’ নিহত, ৩০০ জনের বিরুদ্ধে মামলা