হোম > সারা দেশ > পিরোজপুর

পিরোজপুরে সড়কে গাছের গুঁড়ি ফেলে ডাকাতি, একজনকে কুপিয়ে জখম

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর সদর উপজেলায় ডাকাতির কবলে পড়া ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে পিরোজপুর সদর উপজেলায় একটি পরিবার ডাকাতের কবলে পড়ে সঙ্গে থাকা টাকা, মালামাল খুইয়েছে। এ সময় ডাকাতদের মুখোশ সরিয়ে চেনার চেষ্টা করা হলে একজনকে কুপিয়ে জখম করা হয়।

উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের টেক্সটাইল মিল এলাকার জাঙ্গাইল প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে গাছের গুঁড়ি ফেলে গতকাল বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। অভিযোগ পেয়ে পুলিশ রাকিব নামের একজনকে আটক করেছে।

আটক যুবকের নাম রাকিব (২৪)। তিনি সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের স্থায়ী বাসিন্দা নজরুল মোল্লার ছেলে।

ভুক্তভোগী গার্মেন্টস কর্মী বীথি আক্তার জানান, ঈদের ছুটিতে একই পরিবারের পাঁচজন ঢাকার নবীনগর থেকে বাসে করে পিরোজপুরে আসেন। গতকাল দিবাগত রাত ৪টার দিকে পিরোজপুর সদর উপজেলার সিকদার মালিক ইউনিয়নের টেক্সটাইল মিলের সামনে গাড়ি থেকে নামেন তাঁরা। এ সময় পরিবারের অন্য সদস্যরা অটোরিকশায় করে তাঁদের নিয়ে বাড়িতে ফিরছিলেন।

গ্রামের বাড়ি খাউল বুনিয়ার উদ্দেশে ইজিবাইকে রওনা দিলে ইউনিয়নের জাঙ্গাইল প্রাথমিক বিদ্যালয়ের সামনে গাছের গুঁড়ি ফেলে ৮ থেকে ১০ জন ডাকাত তাঁদের গাড়ি থামায় এবং গলায় ধারালো অস্ত্র ধরে সবকিছু হাতিয়ে নেয়। ডাকাত সদস্যরা একই পরিবারের সব সদস্যদের সবকিছু নিয়ে যাওয়ার পরে ঢাকা থেকে ঈদের ছুটিতে বাড়ি আসা অন্য সদস্য মুখ বাধা থাকা এক ডাকাতকে চেনার চেষ্টা করলে মুখ থেকে কাপড় সারাতে গেলে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে জখম করা হয়। পরে তাঁকে পরিবারের সদস্যরা পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান জানান, ডাকাতির খবর পেয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গাড়ির তেল চুরির সময় কেসিসির চালক আটক

বাগেরহাটে নগদের ৩৩ লাখ টাকা আত্মসাৎ মামলার আসামি গাইবান্ধায় গ্রেপ্তার

শ্রীপুরে স্থানীয়রা ৪২ বোতল মদ উদ্ধার করে দিলেও পুলিশ বলছে ২৫

ট্রেনের ছাদে ভ্রমণকালে ব্রিজের গার্ডারে ধাক্কা; রাজবাড়ীতে যুবকের মৃত্যু

গরম-ঠান্ডায় হাসপাতালে রোগীদের ভিড়, চিকিৎসক ছুটিতে থাকায় ভোগান্তি

কেন্দ্রীয় শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৫

৩৮ দিন পর দেশে ফিরল ভারতে কারাবন্দী অবস্থায় মৃত খাইরুলের লাশ

গাইবান্ধায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

বগুড়ায় কমিশন নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর-লুট, ছুরিকাহত ১

গাইবান্ধায় অজ্ঞাত ব্যক্তির ছিন্নভিন্ন লাশ উদ্ধার