হোম > সারা দেশ > যশোর

ছেলের দেওয়া আগুনে পুড়ল বাবার ঘর

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

পুড়ে ছাই হয়ে যাওয়া ঘর। ছবি: আজকের পত্রিকা

যশোরের মনিরামপুরে ছেলের দেওয়া আগুনে বাবার বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাতে উপজেলার ঝালঝাড়া গ্রামে এই ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ঘটনার পর থেকে অভিযুক্ত আল-আমিন পালাতক রয়েছেন। খবর পেয়ে মনিরামপুর ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ক্ষতিগ্রস্ত ব্যক্তি মহাসীন খান বর্তমানে সাতক্ষীরায় একটি কোম্পানিতে কর্মরত। পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। স্থানীয় বাসিন্দাদের ধারণা, বাবার পুনরায় বিয়ে নিয়ে সন্দেহ থেকে ছেলে এই কাণ্ড ঘটাতে পারেন।

খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

পারিবারিক কলহের জেরে ছেলে এই কাণ্ড ঘটিয়েছেন বলে জানিয়েছেন মনিরামপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান নিস্তার ফারুক। চেয়ারম্যান বলেন, ‘বহুদিন ধরে মহাসীনের পরিবারে কলহ লেগে আছে। তাঁদের বাপ-ছেলের মধ্যে বনিবনা নাই।’

মনিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়াত হোসেন বলেন, ‘সোমবার সন্ধ্যার পরে আমাদের কাছে ঝালঝাড়া এলাকায় আগুন লাগার খবর আসে। আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে ৫০ হাজার টাকার মতো ক্ষতি হয়েছে।’

ক্ষতিগ্রস্ত মহাসীন খানের মা রোকেয়া বেগম বলেন, ‘তিন-চার মাস আগে মহাসীনের স্ত্রী ২৫-২৬ লাখ টাকা নিয়ে বাড়ি থেকে চলে গেছে। ছেলে আল-আমিনও মায়ের সঙ্গে গেছে। কয়েক দিন আগে ভিটাবাড়ি থেকে আল-আমিন গাছ বিক্রি করেছে। এরপর সোমবার সন্ধ্যায় এসে বাপের ঘরে আগুন দিয়ে চলে গেছে। আমার ছেলে সাতক্ষীরায় চাকরি করে। বাড়ি থাকে না। ও নতুন করে কোনো বিয়ে করেনি।’

এদিকে এলাকাবাসী জড়ো হয়ে আল-আমিনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে।

মহাসীন খান বলেন, ‘ছেলে বাড়ি থেকে ৪১ হাজার টাকার গাছ বিক্রি করেছিল। আমি সেটা বাধা দিয়েছি। এ ছাড়া আল-আমিন ঘরের অনেক জিনিসপত্র আমার অগোচরে বিক্রি করে দিয়েছে। ছেলে আমাকে মেরে ফেলার হুমকিও দিয়েছে।’ 

এ বিষয়ে অভিযুক্ত আল-আমিনের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান বলেন, ‘ছেলের দ্বারা বাবার ঘরে আগুন লাগার ঘটনা শুনেছি। এই ঘটনায় লিখিত অভিযোগ জমা পড়েছে। আমি ছুটিতে আছি। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কক্সবাজারে গ্যাস পাম্পে আগুনে দগ্ধ আরেকজনের মৃত্যু

মুন্সিগঞ্জে শ্যামল হত্যা: তিনজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড ৮

সাবেক এএসপি জিয়াউরের স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

মাদক মামলায় নিজেকে নির্দোষ দাবি কণ্ঠশিল্পী আসিফ আকবরের, রায় ৯ মার্চ

ফরিদপুরে মাদক বিক্রি না করায় যুবককে কুপিয়ে হত্যা, আটক ৩

অর্থ আত্মসাৎ: বেরোবির সাবেক ভিসি কলিমউল্লাহর বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল

১১ দিনেও খোঁজ মেলেনি ব্যবসায়ী সুজনের, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি

শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল

নিখোঁজের ২৬ দিন পর সেপটিক ট্যাংক থেকে শিশুর মরদেহ উদ্ধার

শ্রীপুরে গভীর রাতে গজারিগাছ পাচারের চেষ্টা, জনতার ধাওয়ায় পালাল চক্র