হোম > সারা দেশ > খুলনা

রামপালে নৌবাহিনীর বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ, ২ শিশুসহ নিহত ১২

নিজস্ব প্রতিবেদক, খুলনা 

ছবি: আজকের পত্রিকা

বাগেরহাট জেলার রামপালের বেইলি ব্রিজ নামক স্থানে খুলনা-মোংলা মহাসড়কে নৌবাহিনীর বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হয়েছে। এতে দুই শিশুসহ ১২ জন নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল ৪টার দিকে রামপালের বেইলি ব্রিজ নামক স্থানে নৌবাহিনীর একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তারা নিহত হয়। মোংলা হাইওয়ে থানার ওসি মো. জাফর আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল বলেন, দুর্ঘটনায় নিহত চারটি মরদেহ রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আহত কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজে নেওয়া হয়েছে।

কাটাখালী হাইওয়ে থানার উপপরিদর্শক কে এম হাসানুজ্জামান বলেন, নৌবাহিনীর যাত্রীবাহী বাসটি খুলনার দিকে যাচ্ছিল। আর যাত্রীবাহী মাইক্রোবাসটি বিপরীত দিক থেকে আসছিল। পথে বেইলি ব্রিজ নামক স্থানে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। নিহত ব্যক্তিদের মধ্যে চারজন রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তিদের বাড়ি মোংলায়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ডা. মেহেনাজ বলেন, নিহত ব্যক্তিদের মধ্যে ৮ জনের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আছে।

রামপালে সড়ক দুর্ঘটনার সময় বৃষ্টি ছিল, উভয় গাড়ির গতি ছিল বেশি

পাবনায় চায়ের দোকানে মুখোশধারীদের গুলি, আহত ২

ভালুকায় জুতা তৈরির কারখানায় ইফতারে বিরিয়ানি খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

‘একটি সাজানো সংসার তছনছ হয়ে গেল’

বোনাসের আশ্বাসে দুদিন পর কাজে ফিরেছেন বিসিসির পরিচ্ছন্নতাকর্মীরা

‘আমার আর কেউ থাকল না, আল্লাহ তুমি আমাকেও নিয়ে যাও’

আমতলীতে তালগাছ নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

ভিজিএফের তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ, উলিপুরে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা

মাদারীপুরে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ঈদ উপহার পেল ২৯ হাজার আনসার-ভিডিপি