হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে স্বর্ণালংকার চুরি করতে দেখে ফেলায় বোনকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রামে বাসায় ঢুকে স্বর্ণালংকার চুরির সময় দেখে ফেলায় নিজের বড় বোনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। গতকাল সোমবার রাতে নগরের হালিশহর থানার ঈদগাঁ বড়পুকুর দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত নারীর নাম ছেনোয়ারা বেগম (৬৫)। তিনি ওই এলাকার সাবের আহমদের স্ত্রী। অভিযুক্ত জানে আলম (৪২) বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ সুলতান আহসান উদ্দিন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ছেনোয়ারা বেগমকে তাঁর ভাই বাড়িতে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নিহত নারীর ছেলে সেকান্দার হোসেন রবিন বলেন, ঘটনার সময় তিনি ও তাঁর বাবা তারাবির নামাজ আদায় করতে মসজিদে ছিলেন। নামাজ শেষে বাসায় ফেরার পথে দেখেন স্থানীয় লোকজন তাঁর মামাকে রক্তাক্ত ছুরিসহ আটকে রেখেছে। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

আজ মঙ্গলবার সকালে চমেক হাসপাতালের জরুরি বিভাগের সামনে নিহত নারীর স্বজনদের ভিড় দেখা যায়। নিহত নারীর স্বজন পরিচয় দেওয়া মো. মন্নান বলেন, জানে আলম বিভিন্ন সময় তাঁর বোনের কাছ থেকে টাকা নিতেন। ঘটনার সময় ছেনোয়ারা বেগম বাসায় একা ছিলেন। স্বর্ণালংকার চুরি করে পালানোর সময় তিনি দেখে ফেললে ঘরে থাকা বঁটি দিয়ে তাঁকে কুপিয়ে হত্যা করা হয়।

এদিকে ঘটনার পর জানে আলমকে আটক করে থানায় নেওয়ার সময় স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ করেন। তাঁরা অভিযুক্ত ব্যক্তিকে নিজেদের হাতে তুলে দেওয়ার দাবি জানান এবং পুলিশের গাড়ি আটকে দেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কক্সবাজারে গ্যাস পাম্পে আগুনে দগ্ধ আরেকজনের মৃত্যু

মুন্সিগঞ্জে শ্যামল হত্যা: তিনজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড ৮

সাবেক এএসপি জিয়াউরের স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

মাদক মামলায় নিজেকে নির্দোষ দাবি কণ্ঠশিল্পী আসিফ আকবরের, রায় ৯ মার্চ

ফরিদপুরে মাদক বিক্রি না করায় যুবককে কুপিয়ে হত্যা, আটক ৩

অর্থ আত্মসাৎ: বেরোবির সাবেক ভিসি কলিমউল্লাহর বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল

১১ দিনেও খোঁজ মেলেনি ব্যবসায়ী সুজনের, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি

শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল

নিখোঁজের ২৬ দিন পর সেপটিক ট্যাংক থেকে শিশুর মরদেহ উদ্ধার

শ্রীপুরে গভীর রাতে গজারিগাছ পাচারের চেষ্টা, জনতার ধাওয়ায় পালাল চক্র