হোম > সারা দেশ > মানিকগঞ্জ

পদ্মায় ডুবে গেছে ২৪ হাজার লিটার তেলবোঝাই লরি

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

পাটুরিয়া ফেরিঘাট এলাকায় গতকাল একটি তেলবাহী ট্রাক পদ্মা নদীতে পড়ে যায়। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরি ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে ২৪ হাজার লিটার তেলবোঝাই একটি লরি পদ্মা নদীতে ডুবে গেছে। গতকাল বুধবার (১১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে পাটুরিয়া ৫ নম্বর ফেরি ঘাটে এ দুর্ঘটনা ঘটে। তবে লরির চালক ও হেলপারকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টায়ও লরিটি উদ্ধারে বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান চলমান রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দশ চাকার লরিটি যশোর থেকে ২৪ হাজার লিটার বাম্প ওয়েল নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশে যাচ্ছিল। দৌলতদিয়া ঘাট থেকে ফেরিতে করে নদী পার হয়ে পাটুরিয়া ঘাটে পৌঁছায়। ফেরি থেকে পন্টুন হয়ে সড়কে ওঠার সময় ঢালু পথে হঠাৎ লরিটির ব্রেক বিকল হয়ে যায়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পিছনের দিকে সরে গিয়ে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লরির চালক শরীফ ও তার সহকারীকে উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পাটুরিয়া ফায়ার সার্ভিসের ফায়ারম্যান আশরাফুল জানান, ঘটনাস্থলে তাদের ডুবুরি দল উপস্থিত থাকায় দ্রুত উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়েছে এবং অল্প সময়ের মধ্যেই ট্রাক চালককে জীবিত উদ্ধার করা গেছে।

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রানী কর্মকার জানান, নদীর পানি নিচে নেমে যাওয়ায় ঘাটের পন্টুন থেকে সড়কে ওঠার জায়গায় বড় ধরনের ঢালু তৈরি হয়েছে। তেলবোঝাই লরিটি ফেরি থেকে নামার সময় ঢাল বেয়ে উপরে ওঠার আগে হঠাৎ থেমে যায় এবং পরে ব্রেক ফেল করায় পিছনের দিকে সরে গিয়ে নদীতে পড়ে যায়।

বিআইডব্লিউটিসির আরিচা সেক্টর ডিজিএম আব্দুস ছালাম জানান, লরিটি যেখানে ডুবে গেছে সেখানে পানির গভীরতা অনেক বেশি। ডুবুরিরা উদ্ধারকারী হামজা ক্রেনের সঙ্গে রেকার দিয়ে লরিটি বাঁধার চেষ্টা করছেন। এরপর নিয়ম অনুযায়ী টেনে তোলার কাজ করা হবে। এজন্য উদ্ধার কার্যক্রমে কিছুটা সময় লাগছে।

উপজেলা পরিষদের সভাকক্ষে আগুন

নারায়ণগঞ্জে এনসিপির দুই নেতার ওপর হামলার অভিযোগ

অভয়নগরে কাঠপট্টিতে অগ্নিকাণ্ড

নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

ভোলায় বৃদ্ধাকে হত্যা করে মালামাল লুট

উল্টে যাওয়া কাভার্ড ভ্যানের ডিজেল নিয়ে গেল স্থানীয়রা

জনবল-সংকটে ধুঁকছে চৈত্রকোল ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র

মাঝেমধ্যে খসে পড়ে পলেস্তারা, ঝুঁকি নিয়ে অফিস

যশোরে অপহৃত ব্যবসায়ী হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার

অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলন: দুই ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা