হোম > ল–র–ব–য–হ

বিশ্বের সবচেয়ে বয়স্ক কুকুর টবিকিথ

বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত কুকুর চিহুয়াহুয়া জাতের টবিকিথ। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস সবচেয়ে বয়স্ক কুকুর হিসেবে টবিকিথের নাম ঘোষণা করে। গত ১৬ মার্চ ২০২২-এ টবিকিথের বয়স ২১ বছর ৬৬ দিন নিশ্চিত করে গিনেস কর্তৃপক্ষ। 

চিহুয়াহুয়া জাতের কুকুর সাধারণত ১২ থেকে ১৮ বছর পর্যন্ত বেঁচে থাকে। টবিকিথের জন্ম ২০০১ সালের জানুয়ারিতে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার গ্রিনাক্রেসের বাসিন্দা গিসেলা শোর জানান, একটি আশ্রয় কেন্দ্র থেকে টবিকিথকে দত্তক নিয়েছিলেন তিনি; যখন কুকুরছানাটির বয়স ছিল মাত্র কয়েক মাস। 

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডকে শোর বলেন, ‘আমি একটি অ্যানিমেল রেসকিউ সংস্থার স্বেচ্ছাসেবক ছিলাম। এক বয়স্ক দম্পতির কাছ থেকে কুকুরছানাটি আনা হয়, কারণ তারা ওর যত্ন নিতে পারছিলেন না। ছোট্ট চিহুয়াহুয়া জাতের কুকুরছানাটির নাম রাখা হয়েছিল পিনাট বাটার। আমি পরে তার নাম পরিবর্তন করে টবিকিথ রাখি।’

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ জানায়, চলতি বছরের ১৬ মার্চ টবিকিথের বয়স ২১ বছর ৬৬ দিন নিশ্চিত করার পর জীবিত সবচেয়ে বয়স্ক কুকুর হিসাবে তার মর্যাদা নিশ্চিত করা হয়।

এর আগে রেকর্ড করা সবচেয়ে বয়স্ক কুকুরটির নাম ছিল ব্লুই। অস্ট্রেলিয়ান ওই কুকুরটি ১৯৩৯ সালের ১৪ নভেম্বর ২৯ বছর ৫ মাস বয়সে মারা যায়। 

ভারতের বিহারে চুরি হয়ে গেল আস্ত মোবাইল টাওয়ার

ভবন ৩২ তলা, ফ্ল্যাট বিক্রি হলো ৩৪ তলার

১২ বছরের অটিস্টিক শিশু সেজে প্রতারণা, ব্রাজিলে গ্রেপ্তার ৩৭ বছরের নারী

রানি মৌমাছির কাণ্ডে ভাইরাল ভারতীয় যুবকের শ্বাসরুদ্ধকর ৩০ মিনিট

‘চাচাতন্ত্রী’ ভারত

বিমানবন্দরে মসলাকে হেরোইন ভাবায় ৫৭ দিন কারাগারে ভারতীয় ব্যবসায়ী

কমান্ডার ইন বিফ: নারায়ণগঞ্জের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে এবার এএফপির প্রতিবেদন

কোরবানির মহিষের নাম ট্রাম্প-নেতানিয়াহু, আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও হলো প্রতিবেদন

নতুন সরকারের অভিষেক অনুষ্ঠানে নেচে দর্শক মাতালেন স্বাস্থ্যমন্ত্রী

পুরুষকণ্ঠ শুনতে পাচ্ছেন না এক তরুণী