হোম > ল–র–ব–য–হ

সড়কের নিচের সুড়ঙ্গে ‘৩ দিন’ আটকে ছিল তিনটি ভেড়া

অতিরিক্ত কৌতূহল কখনো কখনো বিপদের কারণ হতে পারে। কথাটি শুধু মানুষ নয়, যে কোনো প্রাণীর বেলাতেই খাটতে পারে। ওয়েলসের তিনটা ভেড়ার বাচ্চার কথাই ধরুন। ঘুরতে ঘুরতে কালভার্টের এক সুড়ঙ্গের মধ্যে আটকা পড়ে তারা। কোনোভাবেই আর বেরোতে পারছিল না।

দুই-চার ঘণ্টা নয় এভাবে দুই থেকে তিন দিন আটকা ছিল এরা। শেষ পর্যন্ত অবশ্য উদ্ধার পায় প্রাণী তিনটি।

ওয়েলসের কামার্দেনশায়ারের সান্তোবেরির একটি রাস্তার নিচ দিয়ে যাওয়া ছোট্ট একটা সুড়ঙ্গের চার মিটার (১৩ ফুট) গভীরে আটকা পড়েছিল ভেড়াগুলো।  সৌভাগ্যক্রমে বিষয়টি জানতে পেরে গত শনিবার সান্তোবেরি ফায়ার স্টেশনের কর্মীরা এদের উদ্ধার করতে সক্ষম হয়।

তবে কাজটা মোটেই সহজ ছিল না। কৃষকদের সহায়তায় উদ্ধার কাজে ব্যবহৃত লম্বা দণ্ড ব্যবহার করে তিন ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় তিনটি ভেড়ার বাচ্চাকেই মুক্ত করতে সক্ষম হন তারা।

এই সুড়ঙ্গ দিয়ে ময়লা পানি প্রবাহিত হয়। এটার কোনো কোনো অংশ একেবারেই সরু। এমনই একটি জায়গায় ঢুকে পড়ার পর আর বেরোবার পথ খুঁজে পাচ্ছিল না ভেড়ার বাচ্চাগুলো। এদিকে এদের উদ্ধার করতে ভেতরে ঢুকলে নিজেরাই সরু জায়গাটিতে আটকা পড়ার আশঙ্কা ছিল ফায়ার স্টেশনের কর্মীদের। শেষ পর্যন্ত বিশেষ ধরনের পোল ব্যবহার করা হয় এগুলোকে বের করে আনার জন্য।

উল্লেখ্য, মিড অ্যান্ড ওয়েস্ট ওয়েলস ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের পন্টারডাও, কামার্দেন, মাফেনশেফ, হায়াদার ফায়ার স্টেশনে পশু উদ্ধারে প্রশিক্ষিত দল আছে। উন্নত মানের সব সাজ-সরঞ্জাম থাকায় তাদের জন্য আটকা পড়া বিভিন্ন প্রাণী উদ্ধার করা তুলনামূলক সহজ।

ভারতের বিহারে চুরি হয়ে গেল আস্ত মোবাইল টাওয়ার

ভবন ৩২ তলা, ফ্ল্যাট বিক্রি হলো ৩৪ তলার

১২ বছরের অটিস্টিক শিশু সেজে প্রতারণা, ব্রাজিলে গ্রেপ্তার ৩৭ বছরের নারী

রানি মৌমাছির কাণ্ডে ভাইরাল ভারতীয় যুবকের শ্বাসরুদ্ধকর ৩০ মিনিট

‘চাচাতন্ত্রী’ ভারত

বিমানবন্দরে মসলাকে হেরোইন ভাবায় ৫৭ দিন কারাগারে ভারতীয় ব্যবসায়ী

কমান্ডার ইন বিফ: নারায়ণগঞ্জের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে এবার এএফপির প্রতিবেদন

কোরবানির মহিষের নাম ট্রাম্প-নেতানিয়াহু, আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও হলো প্রতিবেদন

নতুন সরকারের অভিষেক অনুষ্ঠানে নেচে দর্শক মাতালেন স্বাস্থ্যমন্ত্রী

পুরুষকণ্ঠ শুনতে পাচ্ছেন না এক তরুণী