হোম > ল–র–ব–য–হ

পাঁচ সিটের এক গাড়িতে একসঙ্গে ২৭ জন!

পাঁচ সিটের একটি গাড়িতে একসঙ্গে ২৭ জন ওঠা রীতিমতো অবিশ্বাস্য ব্যাপারই। কিন্তু এই অবিশ্বাস্য ব্যাপারটি করে দেখিয়েছেন যুক্তরাজ্যের কয়েকজন মিলে। তবে ঘটনা আজকালের নয়। ৮ বছর আগের। ২০১৪ সালের। ৬ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে টুইটারে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের অফিশিয়াল পেজে প্রকাশিত হওয়া ওই ভিডিওটি রীতিমতো সাড়া ফেলেছে অন্তর্জাল জগতে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পেজে প্রকাশিত ওই ভিডিওর ক্যাপশনে বলা হয়, ‘একটি নিয়মিত আকারের মিনি কুপারের ভেতরে কতজন স্বেচ্ছাসেবক প্রবেশ করতে পারবে?’ ভিডিও থেকে দেখা যায়, বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক গাদাগাদি করে, ভাঁজ করে গাড়ির ভেতরে প্রবেশ করছে। 

৬ সেপ্টেম্বর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের অফিশিয়াল পেজে পোস্ট করা ভিডিওটি আসলে ২০১৪ সালের। সেই সময় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউর ক্রুরা রেকর্ডটি তৈরি করতে ভিন্ন এই কৌশলটি ব্যবহার করেছিলেন। তাঁরা গাড়ির সিটগুলোকে দারুণভাবে বদলে নিয়েছিলেন, একজনকে আরেকজনের ওপর স্তূপ করে রাখা হয়েছিল। এমনকি গাড়ির পেছনের বনেটেও মানুষ ঢোকানো হয়েছিল। তিন মিনিটের ওই ভিডিওটি থেকে দেখা যায়, একের পর এক মানুষ গাড়িটিতে প্রবেশ করছে, নিজের জায়গা নেওয়ার পর পরবর্তী ব্যক্তির জন্যও আবারও জায়গা খালি রাখছে। 

ভিডিও প্রকাশের পর আক্ষরিক অর্থেই হতবাক হয়ে গেছেন অনেকে। বেশ কয়েকজন তো অবিশ্বাস প্রকাশ বলেছেন বিষয়টি স্রেফ মনোমুগ্ধকর। আবারও কেউ কেউ তো একদম অবাক হয়ে গিয়েছেন—এটা কীভাবে সম্ভব? একজন ভিডিওটির টুইটে লিখেছেন, ‘দুর্ঘটনা না ঘটা এবং কেউ কারও মাথায় লাথি না মারা পর্যন্তই এটি মজাদার।’ আরেকজন লিখেছেন, ‘ওয়েল, ভেতরে কেউ বায়ুত্যাগ না করা পর্যন্তই এটি মজাদার।’ 

তবে আবার বেশ কয়েকজন সিরিয়াস রকমের টুইটার ব্যবহারকারীও আছেন যাঁরা বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। এক ব্যক্তি বলেছেন, এটা কী ধরনের রেকর্ড হলো যার কোনো তাৎপর্যই নাই। 

রাস্তার পাশে ময়লা ফেলতে কুকুরকে প্রশিক্ষণ, সিসি ক্যামেরায় ধরা পড়লেন মালিক

১০৯ বছর আগে ৩৫ হাজার রুপি ঋণ ব্রিটিশ সরকারের, উদ্ধারে আইনের দ্বারস্থ দাতার পরিবার

কফি কিনতে গিয়ে ‘বিশ্বের সবচেয়ে ধনী’ হয়ে গেলেন এই নারী!

দ্বীপে কামোন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ

বালিতে ভাইরাল বিকিনি চুরি, ক্ষমা চাইলেন অস্ট্রেলিয়ার মডেল

ভিডিও বানাতে গিয়ে ‘ডেভিল কাঁকড়া’ খেয়ে ফুড ভ্লগারের মৃত্যু

এক সকালে ছেলেকে জুতা পরাতে গিয়ে বুঝলেন, দৃষ্টিশক্তি হারাচ্ছেন বাবা

অলিম্পিকে বেশি সময় উড়তে ‘পুরুষাঙ্গে ইনজেকশন’ নিচ্ছেন স্কি জাম্পাররা

চারবার লটারিতে ২ কোটি ডলার, গণিতে পিএইচডিধারী বলেই কি সম্ভব হলো

এক গ্রামের ২১ বন্ধু জিতলেন লটারি, প্রত্যেকে পাবেন ৮৪ কোটি টাকা