হোম > ল–র–ব–য–হ

প্রয়াত পেলের নাম ব্রাজিলের অভিধানে, অর্থ জানেন? 

প্রয়াত ব্রাজিলিয়ান ফুটবলার পেলের নাম যুক্ত হয়েছে ব্রাজিলের অভিধানে। পর্তুগিজ ভাষার ‘মাইকেলিস’ অভিধানের অনলাইন সংস্করণে আনুষ্ঠানিকভাবে বিশেষণ হিসেবে এটি সংযুক্ত হয়েছে। পরবর্তীতে ছাপা সংস্করণেও এটি সংযুক্ত করা হবে। পেলে নামটি অতুলনীয়, ব্যতিক্রম, অনন্য, অদ্বিতীয় ইত্যাদির সমার্থক বোঝাতে ব্যবহৃত হবে।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বিবিসি। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, মাইকেলিস অভিধান ব্রাজিলে বেশ জনপ্রিয়। বুধবার তাঁদের অনলাইন সংস্করণে পেলের নামটি যুক্ত হয়। পেলের প্রতি সম্মান জানাতে তাঁর নাম অভিধানে যুক্ত করতে ১ লাখ ২৫ হাজার মানুষের স্বাক্ষর নেয় পেলে ফাউন্ডেশন, পেলের সাবেক ক্লাব সান্তোস ও স্পোর্টস চ্যানেল স্পোর্টস টিভি। এরপরই পেলের নামটি অভিযানে যুক্ত করা হলো। তাঁর নাম অভিধানে যুক্ত হওয়ায় পেলে ফাউন্ডেশন ও পেলের ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। 

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে ৮২ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ফুটবল গ্রেট পেলে। পেলেই ফুটবল ইতিহাসের একমাত্র খেলোয়াড় যিনি তিনবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। দুই দশকের ফুটবল ক্যারিয়ারে আন্তর্জাতিক ও ক্লাব আসর মিলিয়ে পেলের গোল সংখ্যা ১ হাজার ২৮১টি।

ভারতের বিহারে চুরি হয়ে গেল আস্ত মোবাইল টাওয়ার

ভবন ৩২ তলা, ফ্ল্যাট বিক্রি হলো ৩৪ তলার

১২ বছরের অটিস্টিক শিশু সেজে প্রতারণা, ব্রাজিলে গ্রেপ্তার ৩৭ বছরের নারী

রানি মৌমাছির কাণ্ডে ভাইরাল ভারতীয় যুবকের শ্বাসরুদ্ধকর ৩০ মিনিট

‘চাচাতন্ত্রী’ ভারত

বিমানবন্দরে মসলাকে হেরোইন ভাবায় ৫৭ দিন কারাগারে ভারতীয় ব্যবসায়ী

কমান্ডার ইন বিফ: নারায়ণগঞ্জের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে এবার এএফপির প্রতিবেদন

কোরবানির মহিষের নাম ট্রাম্প-নেতানিয়াহু, আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও হলো প্রতিবেদন

নতুন সরকারের অভিষেক অনুষ্ঠানে নেচে দর্শক মাতালেন স্বাস্থ্যমন্ত্রী

পুরুষকণ্ঠ শুনতে পাচ্ছেন না এক তরুণী