হোম > প্রযুক্তি

সিএনজিচালিত বাইক এল ভারতের বাজারে

সিএনজিচালিত বাইক আনল বাজাজ। হাইব্রিড এই বাইকটিতে থাকবে দুটি ট্যাংকি—একটিতে পেট্রল, অন্যটিতে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি)। আজ শুক্রবার ১২৫ সিসির এই বাইক ভারতের বাজারে উন্মুক্ত করেছে বাজাজ।

এনডিটিভিসহ ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, নতুন বাইকটির নাম ‘বাজাজ ফ্রিডম ১২৫ সিএনজি’। এটি পেট্রলের পাশাপাশি সিএনজিতেও চলবে। দাবি করা হচ্ছে, নতুন এই সংযোজনের ফলে বাইক চালানোর খরচ অনেকাংশে কমে যেতে পারে। 

প্রাথমিকভাবে নতুন বাইকের তিনটি ভ্যারিয়েন্ট ছাড়া হয়েছে বাজারে। এর মধ্যে একটি ৯৫ হাজার রুপিতে বিক্রি হবে (শোরুম প্রাইস)। অন্য দুটি বিক্রি হবে যথাক্রমে ১ লাখ ৫ হাজার ও ১ লাখ ১০ হাজার রুপিতে। ইতিমধ্যে এই বাইকের জন্য ভারতের মহারাষ্ট্র ও গুজরাটে প্রি অর্ডার নেওয়া শুরু হয়েছে। শিগগিরই এটি ভারতের অন্যান্য রাজ্যেও পাওয়া যাবে। 

বাইকটির ৯ দশমিক ৫ হর্সপাওয়ারের ইঞ্জিনের টর্ক হবে ৯ দশমিক ৭ এনএম। দুটি ট্যাংকির একটিতে ২ লিটার পেট্রল রাখা যাবে। অন্যটিতে ২ কেজি পরিমাণ সিএনজি আঁটবে। দুই ট্যাংকির জ্বালানি ব্যবহার করে ৩৩০ কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দেওয়া সম্ভব হবে বলে দাবি করেছে কোম্পানি। চলন্ত অবস্থায়ই গাড়িটির জ্বালানি সরবরাহ লাইন পরিবর্তন করা যাবে। 

বাজাজ আরও দাবি করেছে, সাধারণ পেট্রলচালিত বাইকের তুলনায় নতুন বাইকটি থেকে ২৬ শতাংশ কম কার্বন ডাই–অক্সাইড এবং ৪৩ শতাংশ কম নাইট্রোজেন অক্সাইড নির্গত হবে।

একাকিত্ব দূর করতে দক্ষিণ কোরিয়ার প্রবীণদের সঙ্গী ‘এআই পুতুল’

ধীরে ধীরে সচল হচ্ছে ফেসবুক

হঠাৎ ফেসবুক-মেসেঞ্জারে বিভ্রাট

এআই দিয়ে নথি লিখে ধরা, উভয় পক্ষের আইনজীবী বহিষ্কার, মামলা খারিজ

সব ভারতীয় কর্মী ছাঁটাই করল মার্কিন কোম্পানি, রাতারাতি বেকার ২৫০

প্রযুক্তি ও পুঁজি: নিয়ন্ত্রণ, সুবিধা ও মালিকানা কার হাতে

নতুন এআই মডেল আনল অ্যানথ্রপিক, অন্যের সফটওয়্যারের উঁকি দেওয়া বন্ধ

কৃত্রিম বুদ্ধিমত্তা কি নতুন উপনিবেশবাদী শক্তি হয়ে উঠছে

বসার ঘরকেই বানিয়ে ফেলুন স্টেডিয়াম!

অ্যান্ড্রয়েডের নতুন নিরাপত্তা ফিচার