হোম > প্রযুক্তি

জেন–জি প্যাকেজ আনতে যাচ্ছে টেলিটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টেলিটকের সেবার মান উন্নত করে জনগণের প্রত্যাশা পূরণের নির্দেশ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। 

আজ সোমবার গুলশানে টেলিটকের প্রধান কার্যালয় পরিদর্শনকালে উপদেষ্টা এ নির্দেশ দেন। এ সময় টেলিটক কর্মকর্তারা তরুণদের জন্য জেন–জি প্যাকেজ চালু করার প্রস্তাব দিলে উপদেষ্টা প্যাকেজের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। 

নাহিদ ইসলাম বলেন, টেলিটকের সংস্কার এবং পুনর্গঠনের চিন্তা করে হচ্ছে। গ্রাহকসেবা মনিটরিং করার পাশাপাশি সক্ষমতার মধ্যে থেকে সেবার মান উন্নত করা প্রয়োজন।

উপদেষ্টা ৫জি পাইলটিংয়ের বর্তমান অবস্থা জানতে চাইলে টেলিটক কর্মকর্তারা জানান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) চলতি মাসেই ফিজিবিলিটি স্টাডির রিপোর্ট (সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন) জমা দেবে। 

পরিদর্শনকালে টেলিটকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একাকিত্ব দূর করতে দক্ষিণ কোরিয়ার প্রবীণদের সঙ্গী ‘এআই পুতুল’

ধীরে ধীরে সচল হচ্ছে ফেসবুক

হঠাৎ ফেসবুক-মেসেঞ্জারে বিভ্রাট

এআই দিয়ে নথি লিখে ধরা, উভয় পক্ষের আইনজীবী বহিষ্কার, মামলা খারিজ

সব ভারতীয় কর্মী ছাঁটাই করল মার্কিন কোম্পানি, রাতারাতি বেকার ২৫০

প্রযুক্তি ও পুঁজি: নিয়ন্ত্রণ, সুবিধা ও মালিকানা কার হাতে

নতুন এআই মডেল আনল অ্যানথ্রপিক, অন্যের সফটওয়্যারের উঁকি দেওয়া বন্ধ

কৃত্রিম বুদ্ধিমত্তা কি নতুন উপনিবেশবাদী শক্তি হয়ে উঠছে

বসার ঘরকেই বানিয়ে ফেলুন স্টেডিয়াম!

অ্যান্ড্রয়েডের নতুন নিরাপত্তা ফিচার