হোম > প্রযুক্তি

গুগল অ্যাকটিভিটি নিয়ন্ত্রণ করবেন যেভাবে

ফিচার ডেস্ক

অনলাইনে আপনার ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তা বজায় রাখতে গুগল অ্যাকটিভিটি নিয়ন্ত্রণ করা খুব জরুরি। আপাতদৃষ্টে এসব সেবা আপনার বিভিন্ন কাজ সহজ করে দিলেও ব্যক্তি সুরক্ষা ও নীতির দিক থেকে বিষয়টি ঝুঁকিপূর্ণ। ব্যবহারকারী যত বেশি তথ্য ও ডিভাইসের অ্যাকসেস দেবেন, প্ল্যাটফর্মটি ততই তথ্য ব্যবহার করবে। এতে তাঁর অ্যালগরিদম উন্নত হতে থাকে। তাই ব্যবহারকারীরা পছন্দের বা উপযোগী বস্তুর বিজ্ঞাপন গুগলে সহজে দেখতে পান। এভাবেই গুগল তাঁদের পরামর্শ দেয় এবং একই সঙ্গে কার্যকলাপের তথ্য সংগ্রহ করে। ডিজিটাল জগতের আপনার এই অ্যাকটিভিটিগুলো ডিজিটাল ফুটপ্রিন্ট তৈরি করে।

  • গুগল অ্যাকটিভিটি নিয়ন্ত্রণ করতে প্রথমে ব্রাউজারেএ গিয়ে ‘Delete’ অপশনে ক্লিক করে ‘All time’ সিলেক্ট করুন। এরপর গুগল ও তার সব সার্ভিসের অ্যাকটিভিটি বাছাই করে চূড়ান্তভাবে ডিলিট নিশ্চিত করুন।
  • ওয়েব এবং অ্যাপ অ্যাকটিভিটি বন্ধ করতে Web & App Activity অপশনে গিয়ে Turn off বাটনে ক্লিক করে এটি
  • বন্ধ রাখুন।
  • প্লে স্টোর হিস্ট্রি যদি নিয়ন্ত্রণ করতে চান, তাহলে Play History উইন্ডোতে গিয়ে সেটিংসটি Off করে দিন।
  • ইউটিউব হিস্ট্রি পজ করতে YouTube History অপশনে গিয়ে Turn off এবং পরে Pause বাটনে ক্লিক করে আপনার দেখার ইতিহাস সংরক্ষণ বন্ধ করুন।

গুগলের ট্র্যাকিং কমানোর মাধ্যমে আপনি ম্যাপের লোকেশন কিংবা দৈনিক অ্যাকটিভিটির মতো ব্যক্তিগত তথ্যগুলো অনলাইন ঝুঁকির হাত থেকে রক্ষা করতে পারবেন।

একাকিত্ব দূর করতে দক্ষিণ কোরিয়ার প্রবীণদের সঙ্গী ‘এআই পুতুল’

ধীরে ধীরে সচল হচ্ছে ফেসবুক

হঠাৎ ফেসবুক-মেসেঞ্জারে বিভ্রাট

এআই দিয়ে নথি লিখে ধরা, উভয় পক্ষের আইনজীবী বহিষ্কার, মামলা খারিজ

সব ভারতীয় কর্মী ছাঁটাই করল মার্কিন কোম্পানি, রাতারাতি বেকার ২৫০

প্রযুক্তি ও পুঁজি: নিয়ন্ত্রণ, সুবিধা ও মালিকানা কার হাতে

নতুন এআই মডেল আনল অ্যানথ্রপিক, অন্যের সফটওয়্যারের উঁকি দেওয়া বন্ধ

কৃত্রিম বুদ্ধিমত্তা কি নতুন উপনিবেশবাদী শক্তি হয়ে উঠছে

বসার ঘরকেই বানিয়ে ফেলুন স্টেডিয়াম!

অ্যান্ড্রয়েডের নতুন নিরাপত্তা ফিচার