হোম > প্রযুক্তি

ওয়াইফাইয়ের গতি বাড়াতে যা করবেন

ফিচার ডেস্ক

ওয়াইফাই স্লো হওয়ার পেছনে বেশ কিছু কারণ থাকে। এগুলোর মধ্যে আছে পুরোনো রাউটারের ফার্মওয়্যার আপডেট না থাকা, একসঙ্গে অনেক ডিভাইসের চাপ কিংবা ২.৪ গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি ব্যান্ডের ব্যবহার। অনেক সময় মাইক্রোওয়েভ বা প্রতিবেশীর শক্তিশালী সিগন্যালের কারণেও ওয়াইফাইয়ের গতি ধীর হতে পারে।

সমস্যা সমাধানে যা করা দরকার

রাউটারটি সব সময় ঘরের মাঝামাঝি কোনো খোলা জায়গায় রাখা উচিত। অনেক সময় আমরা এটি দেয়াল বা আলমারির আড়ালে রাখি, যা সিগন্যাল বাধাগ্রস্ত করে। রাউটার এবং ডিভাইসের দূরত্ব যত কম হবে, সিগন্যাল তত শক্তিশালী হবে।

রাউটার ডুয়েল-ব্যান্ড সাপোর্ট করলে ২ দশমিক ৪ গিগাহার্টজের বদলে ৫ গিগাহার্টজ ব্যান্ড ব্যবহার করুন। এতে ভিড় কম থাকে এবং ডেটা ট্রান্সফার রেট বেশি পাওয়া যায়।

একই চ্যানেলে একাধিক ওয়াইফাই নেটওয়ার্ক থাকলে সিগন্যালে জ্যাম তৈরি হয়। আপনার রাউটারের সেটিংস থেকে ম্যানুয়ালি চ্যানেল পরিবর্তন করে নিলে প্রতিবেশীর নেটওয়ার্কের হস্তক্ষেপ এড়ানো সম্ভব।

রাউটার অনেক পুরোনো হলে আধুনিক ওয়াইফাই ৬ স্ট্যান্ডার্ডের নতুন রাউটার ব্যবহারের চিন্তা করতে পারেন।

যে ডিভাইসগুলো বর্তমানে ব্যবহার করছেন না, সেগুলোর ওয়াইফাই সংযোগ বন্ধ রাখলে মূল ডিভাইসে গতি বাড়বে।

ইন্টারনেটের গতি শুধু সার্ভিস প্রোভাইডারের ওপর নির্ভর করে না; বরং আপনার রাউটারের সঠিক ব্যবস্থাপনা এবং সামান্য কিছু কারিগরি পরিবর্তনের মাধ্যমে আপনি পেতে পারেন নিরবচ্ছিন্ন উচ্চগতির ইন্টারনেট।

একাকিত্ব দূর করতে দক্ষিণ কোরিয়ার প্রবীণদের সঙ্গী ‘এআই পুতুল’

ধীরে ধীরে সচল হচ্ছে ফেসবুক

হঠাৎ ফেসবুক-মেসেঞ্জারে বিভ্রাট

এআই দিয়ে নথি লিখে ধরা, উভয় পক্ষের আইনজীবী বহিষ্কার, মামলা খারিজ

সব ভারতীয় কর্মী ছাঁটাই করল মার্কিন কোম্পানি, রাতারাতি বেকার ২৫০

প্রযুক্তি ও পুঁজি: নিয়ন্ত্রণ, সুবিধা ও মালিকানা কার হাতে

নতুন এআই মডেল আনল অ্যানথ্রপিক, অন্যের সফটওয়্যারের উঁকি দেওয়া বন্ধ

কৃত্রিম বুদ্ধিমত্তা কি নতুন উপনিবেশবাদী শক্তি হয়ে উঠছে

বসার ঘরকেই বানিয়ে ফেলুন স্টেডিয়াম!

অ্যান্ড্রয়েডের নতুন নিরাপত্তা ফিচার