হোম > প্রযুক্তি

মার্চে সাশ্রয়ী মূল্যের ৫জি আইফোন আনছে অ্যাপল

চলতি বছরের মার্চে ৫জি প্রযুক্তির সুবিধাসংবলিত সাশ্রয়ী মূল্যের আইফোন বাজারে আনতে যাচ্ছে অ্যাপল। প্রতিষ্ঠানটির লক্ষ্য ৮ মার্চের মধ্যে এই ফোন বাজারে আনবে। সাশ্রয়ী মূল্যের আইফোন ছাড়াও অ্যাপল একটি আপডেট আইপ্যাড বাজারে আনবে। গতকাল শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আইফোনটি বাজারে এলে এটিই হবে গত দুই বছরের মধ্যে আইফোন এসই মডেলের সর্বশেষ আপডেট। এতে থাকবে ৫জি প্রযুক্তি, উন্নত ক্যামেরা এবং দ্রুতগতির প্রসেসর।

গত বছরের অক্টোবরে প্রো মডেলের দুটি নতুন ম্যাকবুক বাজারে আনার ঘোষণা দিয়েছিল অ্যাপল। সেগুলোতে আরও শক্তিশালী চিপ ব্যবহার করা হবে বলে জানিয়েছিল প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটি বলছে, উৎপাদনের ওপর নির্ভর করে আইফোনটি বাজারে আনার সময় ও অন্য বিষয়ে পরিবর্তন আসতে পারে। তবে এখনই এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, বর্তমানে বিশ্বে কম্পিউটার চিপের ঘাটতি ব্যাপক। তবে অ্যাপল ধীরে ধীরে এই সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছে। এরই মধ্যে গত জানুয়ারিতে বিক্রিতে রেকর্ড করেছে অ্যাপল। প্রতিষ্ঠানটি অনুমানের চেয়েও বেশি মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছে। ক্রমেই অ্যাপলের ঘাটতি কমে আসছে বলে মনে করা হচ্ছে।

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করছে ব্রিটেন

একাকিত্ব দূর করতে দক্ষিণ কোরিয়ার প্রবীণদের সঙ্গী ‘এআই পুতুল’

ধীরে ধীরে সচল হচ্ছে ফেসবুক

হঠাৎ ফেসবুক-মেসেঞ্জারে বিভ্রাট

এআই দিয়ে নথি লিখে ধরা, উভয় পক্ষের আইনজীবী বহিষ্কার, মামলা খারিজ

সব ভারতীয় কর্মী ছাঁটাই করল মার্কিন কোম্পানি, রাতারাতি বেকার ২৫০

প্রযুক্তি ও পুঁজি: নিয়ন্ত্রণ, সুবিধা ও মালিকানা কার হাতে

নতুন এআই মডেল আনল অ্যানথ্রপিক, অন্যের সফটওয়্যারের উঁকি দেওয়া বন্ধ

কৃত্রিম বুদ্ধিমত্তা কি নতুন উপনিবেশবাদী শক্তি হয়ে উঠছে

বসার ঘরকেই বানিয়ে ফেলুন স্টেডিয়াম!