হোম > প্রযুক্তি

ইউটিউব মিউজিকে লাইভ লিরিক্স চালু করছে গুগল

ইউটিউব মিউজিকে গান শোনার সঙ্গে সঙ্গে লিরিক্স বা কথাও দেখা যাবে। গান শোনার জনপ্রিয় প্ল্যাটফর্ম স্পটিফাইয়ের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে এই সেবা আনছে গুগল। লাইভ লিরিক্স চালু হলেও এখনই সব গানে পাওয়া যাবে না।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০ এক প্রতিবেদনে বলছে, ইউটিউব মিউজিকের লাইভ লিরিক্স ফিচার অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় ডিভাইসে ব্যবহার করা যাবে। ইউটিউব মিউজিকে ফিচারটি গত এপ্রিলে প্রথম দেখা যায়। শিগগিরই ফিচারটি সবাই ব্যবহার করতে পারবে। যদিও এখনই সব গানের ক্ষেত্রে লিরিক্স পাওয়া যাবে না । 

গুগল নিয়ে তথ্যদাতা ওয়েবসাইট নাইনটুফাভ বলছে, গানের যে অংশটি যখন বাজবে তখন গানের কথা সাদা রঙে স্ক্রিনে দেখা যাবে। আর বাকি অংশ ক্ষীণভাবে ধূসর রঙে দেখা যাবে। 

এই লাইভ লিরিক্স ফিচারের সুবিধা পেতে হলে ব্যবহারকারীকে এমন একটি গান চালাতে হবে যার সঙ্গে লিরিক রয়েছে। স্ক্রিনে গানটি চালু হলে লিরিক ট্যাবটি চালু করতে হবে। এই লিরিক যদি ব্যবহারকারীরা দেখতে না পারে তাহলে রিসেন্ট অ্যাপ থেকে অ্যাপটি বন্ধ করতে হবে। এরপর নতুন করে অ্যাপটিতে ঢুকতে হবে। 

সূত্রটি থেকে আরও জানা যায়, অ্যান্ড্রয়েড ভার্সনের ৬.১৫ ও আইওএসের ৬.১৬ ভার্সনের ইউটিউব অ্যাপে এই ফিচারটি পাওয়া যাবে। এই ফিচার গত এপ্রিলে চালুর পর  থেকে লিরিক্সের টেক্সট সাইজ ও স্পেসিং আগের চেয়ে বড় দেখা যায়। 

২০২০ সালের জুন মাসে পরীক্ষামূলকভাবে অল্প কিছু দেশে  লাইভ লিরিক চালু করে স্পটিফাই। পরবর্তীতে ২০২১ সালের নভেম্বরের মধ্যে এই ফিচারটি আরও অনেক দেশে চালু করা হয়।

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করছে ব্রিটেন

একাকিত্ব দূর করতে দক্ষিণ কোরিয়ার প্রবীণদের সঙ্গী ‘এআই পুতুল’

ধীরে ধীরে সচল হচ্ছে ফেসবুক

হঠাৎ ফেসবুক-মেসেঞ্জারে বিভ্রাট

এআই দিয়ে নথি লিখে ধরা, উভয় পক্ষের আইনজীবী বহিষ্কার, মামলা খারিজ

সব ভারতীয় কর্মী ছাঁটাই করল মার্কিন কোম্পানি, রাতারাতি বেকার ২৫০

প্রযুক্তি ও পুঁজি: নিয়ন্ত্রণ, সুবিধা ও মালিকানা কার হাতে

নতুন এআই মডেল আনল অ্যানথ্রপিক, অন্যের সফটওয়্যারের উঁকি দেওয়া বন্ধ

কৃত্রিম বুদ্ধিমত্তা কি নতুন উপনিবেশবাদী শক্তি হয়ে উঠছে

বসার ঘরকেই বানিয়ে ফেলুন স্টেডিয়াম!