হোম > প্রযুক্তি

বিকাশে অ্যাডমানি করলে ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে

প্রযুক্তি ডেস্ক

করোনাকালে ঘরে থাকার এই সময়ে অ্যাডমানি সার্ভিসকে আরও জনপ্রিয় করে তুলতে নতুন ক্যাম্পেইন শুরু করেছে আর্থিক প্রতিষ্ঠান বিকাশ। এই ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকেরা ব্যাংক এবং বাংলাদেশে ইস্যুকৃত ভিসা ও মাস্টারকার্ড থেকে বিকাশে টাকা আনলেই বা অ্যাড মানি করলেই পাচ্ছেন ক্যাশব্যাক। 

যেসব গ্রাহক প্রথমবার অ্যাড মানি করছেন, তারা বিকাশ অ্যাকাউন্টে ২ হাজার টাকা বা তার বেশি অ্যাড মানি করলেই পাচ্ছেন ১০০ টাকা ক্যাশব্যাক। আর যেকোনো গ্রাহক ৫ হাজার ৫০০ টাকা অ্যাড মানি করলেই পাচ্ছেন ১০০ টাকা ক্যাশব্যাক। এই অফার দুইটি চলবে ৩০ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত এবং প্রতিটি অফারের ক্ষেত্রে গ্রাহক একবারই ক্যাশব্যাক পাবেন। 

করোনা সংক্রমণের এই সময়ে সুরক্ষিত থাকতে ক্যাশবিহীন ডিজিটাল লেনদেনের প্রতি নির্ভরতা বেড়েছে। কেনাকাটা থেকে শুরু করে মোবাইল রিচার্জ, সেন্ড মানি, বিল পরিশোধসহ নানা সেবা ঘরে বসেই বিকাশের মাধ্যমে গ্রহণ করা সহজ হয়েছে। তাই এই সময়ে ব্যাংকে থাকা গ্রাহকের টাকা তার প্রয়োজন অনুযায়ী ব্যবহারে আরও বেশি সক্ষমতা দিয়েছে বিকাশের ‘অ্যাড মানি’ সার্ভিস। লেনদেনের পরবর্তী ২-৩ কর্ম দিবসের মধ্যে গ্রাহকের অ্যাকাউন্টে ক্যাশব্যাক পৌঁছে যাবে। অফারের বিস্তারিত জানা যাবে  https://www. bkash. com/bn/add_money_cashback এই ওয়েবসাইটে। 

এই মুহূর্তে দেশের শীর্ষস্থানীয় ২৯টি বাণিজ্যিক ব্যাংক থেকে গ্রাহকেরা তাদের বিকাশ অ্যাকাউন্টে যেকোনো সময় দেশের যেকোনো প্রান্ত থেকে টাকা আনতে পারছেন অ্যাড মানি সেবার মাধ্যমে। এ ছাড়া বিকাশে টাকা এনে গ্রাহকেরা সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল পরিশোধ, অফলাইন বা অনলাইন কেনাকাটা, বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদান দেওয়া, স্কুল কলেজের বেতন পরিশোধ করা, কর পরিশোধ, বিভিন্ন ধরনের অনলাইন নিবন্ধনের ফি পরিশোধ করা, বিমান-ট্রেন-বাস-লঞ্চসহ সব ধরনের যানবাহনের টিকিট কেনা, ইন্স্যুরেন্স প্রিমিয়াম দেওয়াসহ অসংখ্য সেবা খুব সহজেই নিতে পারছেন।

আরব আমিরাত ও বাহরাইনে আমাজনের সার্ভার ক্ষতিগ্রস্ত

উবারে ভ্রমণ হবে আকাশেও

গুগল নিয়ে এল ‘ন্যানো বানানা ২’, ছবি তৈরি হবে আরও দ্রুত

এআই অটো জুম ক্যামেরার ফোন আনল অপো

কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় বাংলা: নতুন পৃথিবীর জন্য আমরা কি প্রস্তুত

কনটেন্ট বানিয়ে নিন অ্যালগরিদম বুঝে

মহাকাশে টমেটো চাষ: উচ্ছ্বসিত চীনা নভোচারীরা

বাসাবাড়ির নিরাপত্তায় নতুন প্রযুক্তি

এআই সামিটে বিশ্বনেতাদের মতানৈক্য

ভুয়া তথ্যের ফাঁদে পা দিচ্ছে চ্যাটজিপিটি-জেমিনি