হোম > প্রযুক্তি

ব্যস্ততার মাঝেও স্মার্টফোনের চার্জ ধরে রাখতে চাইলে

ফিচার ডেস্ক

ছবি: সংগৃহীত

ঈদের নানা কাজের ব্যস্ততা, আড্ডা আর ঘোরাঘুরির চোটে অনেকেই স্মার্টফোনের চার্জের কথা একদম ভুলে যান। এবার জেনে রাখুন, ঈদের এই ব্যস্ততা আর বিদ্যুৎ-সংকটের মধ্যেও কীভাবে স্মার্টফোনের চার্জ দীর্ঘসময় ধরে রাখবেন।

স্ক্রিনের আলো বা ব্রাইটনেস সব সময় ‘অটো’ বা ‘অ্যাডাপ্টিভ ব্রাইটনেস’ মোডে রাখুন। এ ছাড়া সাধারণ মোডের বদলে স্মার্টফোনে ডার্ক মোড ব্যবহার করুন।

সেটিংসে গিয়ে স্ক্রিন টাইমআউটের সময় কমিয়ে ৬০ সেকেন্ড বা তার নিচে (যেমন ৩০ সেকেন্ড) সেট করে দিন। এর ফলে অনর্থক চার্জ অপচয় হবে না।

চার্জের সংকট থাকলে গুগল ম্যাপস বা স্ট্রাভার মতো জিপিএস-নির্ভর অ্যাপগুলো ব্যবহার করা থেকে বিরত থাকুন। এই অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে স্মার্টফোনের লোকেশন ট্র্যাক করতে প্রচুর ব্যাটারি ব্যবহার করে।

একেবারেই চার্জ কম থাকলে ফোনের সেটিংসে গিয়ে লো-পাওয়ার মোড বা ব্যাটারি সেভার অপশনটি অন করে দিন। এটি স্মার্টফোনের অপ্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড অ্যাকটিভিটি বন্ধ করে চার্জ ধরে রাখবে।

ভ্রমণের সময় বা আত্মীয়ের বাসায় যাওয়ার আগে চার্জ করা পাওয়ার ব্যাংক সঙ্গে রাখুন।

অতিরিক্ত গরম বা ঠান্ডা তাপমাত্রা স্মার্টফোনের ব্যাটারির স্থায়ী ক্ষতি হয়। তাই ঈদের ছুটির দিনগুলোতে রোদে ঘোরাঘুরির সময় আপনার স্মার্টফোনটি সরাসরি কড়া রোদে বা অতিরিক্ত গরম জায়গায় ফেলে রাখবেন না।

সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস

একাকিত্ব দূর করতে দক্ষিণ কোরিয়ার প্রবীণদের সঙ্গী ‘এআই পুতুল’

ধীরে ধীরে সচল হচ্ছে ফেসবুক

হঠাৎ ফেসবুক-মেসেঞ্জারে বিভ্রাট

এআই দিয়ে নথি লিখে ধরা, উভয় পক্ষের আইনজীবী বহিষ্কার, মামলা খারিজ

সব ভারতীয় কর্মী ছাঁটাই করল মার্কিন কোম্পানি, রাতারাতি বেকার ২৫০

প্রযুক্তি ও পুঁজি: নিয়ন্ত্রণ, সুবিধা ও মালিকানা কার হাতে

নতুন এআই মডেল আনল অ্যানথ্রপিক, অন্যের সফটওয়্যারের উঁকি দেওয়া বন্ধ

কৃত্রিম বুদ্ধিমত্তা কি নতুন উপনিবেশবাদী শক্তি হয়ে উঠছে

বসার ঘরকেই বানিয়ে ফেলুন স্টেডিয়াম!

অ্যান্ড্রয়েডের নতুন নিরাপত্তা ফিচার