হোম > প্রযুক্তি

কাজের ধরন বদলে দিচ্ছে হিউম্যানয়েড

ফয়সল আবদুল্লাহ

ছবি: সংগৃহীত

চীনে হিউম্যানয়েড রোবট প্রযুক্তি যে গতিতে এগোচ্ছে, তাতে অচিরেই বদলে যাবে জীবন ও কাজের ধরন। সাংহাইয়ে চীনা রোবট নির্মাতা এজিবট সম্প্রতি আয়োজন করে এক ব্যতিক্রমী ‘রোবট গালা’; যেখানে পুরো অনুষ্ঠানেই অংশ নেয় রোবটরা। তাতে দেখানো হয় রোবটের গতিনিয়ন্ত্রণ, কম্পিউটার ভিশন ও সৃজনশীলতার সক্ষমতা। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে কারখানা, দোকান, স্কুল, এমনকি হাসপাতালেও কাজ করবে এসব রোবট।

হিউম্যানয়েড রোবট প্রযুক্তিতে চীনের দ্রুত অগ্রগতি রোবটকে বিজ্ঞান কল্পকাহিনির সিনেমা থেকে নিয়ে এসেছে বাস্তবজীবনে। সম্প্রতি সাংহাইয়ে এজিবট আয়োজন করে রোবট গালা। অনুষ্ঠানের পুরো পরিবেশনায় ছিল রোবটের অংশগ্রহণ। এই আয়োজনে আধুনিক রোবটের গতিনিয়ন্ত্রণ, কম্পিউটার ভিশন ও সৃজনশীলতা তুলে ধরা হয়। রোবট এখন শুধু বিনোদনের মঞ্চেই নয়, কারখানার উৎপাদনক্ষেত্রেও ভূমিকা রাখা শুরু করেছে। যুক্তরাজ্যের রিডিং শহরে ছাং লিউ এমন একটি সফটওয়্যার তৈরি করছেন, যার মাধ্যমে ব্যবহারকারীরা রোবটকে প্রশিক্ষণ দিতে পারবেন। চীনের এক্সটেন্ড রোবোটিকসের প্রধান নির্বাহী কর্মকর্তা ছাং লিউ বললেন, ‘রোবোটিকস শ্রমের ঘাটতি দূর করার একটি বড় সুযোগ। এটি ভবিষ্যৎ সমাজের প্রয়োজন মেটাতে পর্যাপ্ত উৎপাদনশীলতা নিশ্চিত করতে পারে।’

চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছর বিশ্বে বিক্রি হওয়া প্রতি ১০টি হিউম্যানয়েড রোবটের মধ্যে ৮টি ছিল চীনা নির্মাতাদের তৈরি। চীনে বর্তমানে ১৪০টির বেশি রোবট নির্মাতাপ্রতিষ্ঠান উন্নত প্রযুক্তি তৈরিতে প্রতিযোগিতা করছে। হিউম্যানয়েড রোবট ভবিষ্যতে মানুষের অনেক কাজই করতে পারবে—যেমন খাবার তৈরি, পার্সেল পৌঁছে দেওয়া বা হাসপাতালে সহায়তা করা। সম্প্রতি লন্ডনে একটি প্রযুক্তি প্রদর্শনীতে অংশ নিয়ে এজিবট এমন রোবট প্রদর্শন করেছে, যা শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তা করতে পারে। এজিবটের ইউকে কান্ট্রি ম্যানেজার মার্টিন মা বলেন, ‘চীনে আমরা এরই মধ্যে একটি মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে কাজ করছি।

সেখানে শিক্ষার্থীদের সঙ্গে রোবট ব্যবহার করে বিভিন্ন কোর্স ও পাঠ পরিকল্পনা তৈরি করেছি।’

রোবট প্রশিক্ষণ দিতে সময় ও অর্থ লাগে। তবে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব কেমব্রিজের মেশিন ইনটেলিজেন্স বিভাগের সহকারী অধ্যাপক এলিয়ট উ বলেন, এই প্রক্রিয়া দ্রুত বদলে যাচ্ছে। তিনি এমন একটি সফটওয়্যার তৈরি করছেন, যার মাধ্যমে শুধু একটি ভিডিও আপলোড করেই শেখানো যাবে রোবটকে।

তথ্যসূত্র: সিএমজি, সিসিটিভি

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক করেছে ইরানিরা

গবেষণায় ডিজিটাল পাসপোর্ট কেন দরকার

১৪ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আনছে অস্ট্রিয়া

শিশুদের সোশ্যাল মিডিয়া আসক্তি, লস অ্যাঞ্জেলেসে মেটা-গুগলকে ৬ মিলিয়ন ডলার জরিমানা

সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি, মেটা-ইউটিউবকে দায়ী করে ক্যালিফোর্নিয়ার আদালতের রায়

রুশ হ্যাকারদের কবলে মার্কিন রাজনীতিক ও সামরিক কর্মকর্তারা

শিশুর নিরাপত্তাঝুঁকি: যুক্তরাষ্ট্রে মেটাকে ৩৭৫ মিলিয়ন ডলার জরিমানা

ওনলিফ্যানসের মালিক রাদভিনস্কি মারা গেছেন, রেখে গেছেন বিপুল সম্পত্তি

আইফোনও নিরাপদ না, ব্যবহারকারীদের ঘুম হারাম করতে পারে হ্যাকার: গবেষণা

অনলাইন প্রতারণার দ্বিতীয় প্রধান টার্গেটে পরিণত হয়েছে ভারতীয়রা: মেটার প্রতিবেদন