হোম > প্রযুক্তি

যেসব ভুলে দ্রুত নষ্ট হয় চার্জিং কেব্‌ল, দীর্ঘস্থায়ী করার উপায় জানুন

আজকের পত্রিকা ডেস্ক­

ব্যবহারের ভুলে দ্রুত নষ্ট হচ্ছে চার্জিং ক্যাবল। ছবি: সংগৃহীত

চার্জিং কেব্‌ল সম্ভবত সবচেয়ে অবহেলিত একটি প্রযুক্তি পণ্য। যতক্ষণ না ছিঁড়ে যায় বা ফোন চার্জ হওয়া বন্ধ হয়ে যায়, ততক্ষণ এর গুরুত্ব কেউ বোঝে না। কিন্তু আপনি কি জানেন, আপনার অজান্তেই করা ছোট ছোট কিছু ভুল আপনার দামি কেব্‌লটির অকাল মৃত্যু ঘটাচ্ছে? ম্যারিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ‘সেন্টার ফর অ্যাডভান্সড লাইফ সাইকেল ইঞ্জিনিয়ারিং’-এর প্রতিষ্ঠাতা মাইকেল পেচ এবং অন্যান্য বিশেষজ্ঞদের মতে, আমরা যেভাবে কেবলের যত্ন নেই, তার অনেকটাই ভুল ধারণা।

অনেকেরই ধারণা, চার্জিং কেব্‌ল খুব সাবধানে গোল করে মোড়ানো উচিত, না হলে ভেতরের তার ছিঁড়ে যেতে পারে। কিন্তু মাইকেল পেচ এবং তাঁর দল দীর্ঘ গবেষণার পর জানিয়েছেন, সাধারণ ফোনের চার্জিং কেব্‌ল কীভাবে মোড়াচ্ছেন তাতে খুব একটা কিছু যায় আসে না। বড় বা ভারী বৈদ্যুতিক তারের ক্ষেত্রে বিশেষ নিয়ম থাকলেও, ফোনের পাতলা ও নমনীয় কেবলের ক্ষেত্রে এটি তেমন কোনো প্রভাব ফেলে না। বরং কেব্‌ল নষ্ট হওয়ার আসল কারণ লুকিয়ে আছে অন্য জায়গায়।

আইফিক্সিট (iFixit)-এর সহ-প্রতিষ্ঠাতা কাইল উইনসের মতে, কেব্‌ল নষ্ট হওয়ার প্রধান জায়গা হলো—যেখানে তারটি প্লাগের সঙ্গে যুক্ত থাকে। একে বলে ‘জয়েন্ট’। বারবার ব্যবহারের সময় এই জয়েন্টের ওপর চাপ পড়লে ধাতব তারের ভেতরের পরমাণুগুলোর বন্ধন ভেঙে যায়, অনেকটা কাগজের ক্লিপ বারবার বাঁকালে যেমন ভেঙে যায় ঠিক তেমন।

যে ভুলগুলো আমরা প্রতিদিন করছি:

১. তার ধরে টানাটানি: অনেকেই আলসেমি করে সকেট থেকে চার্জার খোলার সময় প্লাগ না ধরে সরাসরি তার ধরে টান দেন। এটি জয়েন্টের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে যা ক্যাবল নষ্টের অন্যতম কারণ।

২. অল্প দৈর্ঘ্যের কেব্‌ল ব্যবহার: সকেট থেকে ফোনের দূরত্ব বেশি হলে আমরা তার টেনে ফোন ব্যবহার করি। এতে তারের ওপর অতিরিক্ত টান পড়ে।

৩. বিছানায় শুয়ে ফোন চার্জ দেওয়া: চার্জে লাগানো অবস্থায় ফোনটি ঘাড়ের কাছে বা বালিশের ওপর রেখে এমনভাবে ব্যবহার করা হয় যাতে কানেক্টরটি তীরের মতো বাঁকা হয়ে থাকে। এটি কেবলের আয়ু দ্রুত কমিয়ে দেয়।

৪. গাড়ির কাপ হোল্ডারে রাখা: গাড়িতে ফোন চার্জ দেওয়ার সময় অনেকে তা কাপ হোল্ডারের ওপর দাঁড় করিয়ে রাখেন। এতে ফোনের পুরো ওজন এবং গাড়ির ঝাঁকুনি সরাসরি চার্জিং পোর্টের কানেক্টরের ওপর পড়ে।

কেব্‌ল দীর্ঘস্থায়ী করার টিপস

বিশেষজ্ঞদের মতে, কেব্‌ল দীর্ঘদিন টিকিয়ে রাখতে হলে নিচের বিষয়গুলো খেয়াল রাখা জরুরি:

কানেক্টর ধরুন: চার্জার খোলার সময় সব সময় প্লাগ বা শক্ত অংশটি ধরুন, তার নয়।

বেণি করা ক্যাবল কিনুন: প্লাস্টিকের আবরণের চেয়ে কাপড়ের বা নাইলনের বেণি করা ক্যাবলগুলো অনেক বেশি মজবুত এবং টেকসই হয়। এমনকি অ্যাপলও বর্তমানে তাদের ডিভাইসের সঙ্গে এই ধরনের ক্যাবল দিচ্ছে।

সস্তা ক্যাবল এড়িয়ে চলুন: রাস্তার ধারের বা খুব সস্তার ক্যাবলগুলো নিম্নমানের হয়। একটু ভালো মানের ক্যাবল কিনলে আপনার মানিব্যাগ এবং পরিবেশ—উভয়ের জন্যই তা মঙ্গলজনক।

চার্জিং ক্যাবল হয়তো খুব আকর্ষণীয় কোনো গ্যাজেট নয়, কিন্তু এটি ছাড়া আপনার হাজার ডলারের ফোনটি কেবল একটি পাথরের টুকরো। তাই ক্যাবলটিকে একটু সম্মান দিন, দেখবেন এটি আপনার ধারণার চেয়েও বেশি দিন সঙ্গ দেবে।

তথ্যসূত্র: বিবিসি টেক

একাকিত্ব দূর করতে দক্ষিণ কোরিয়ার প্রবীণদের সঙ্গী ‘এআই পুতুল’

ধীরে ধীরে সচল হচ্ছে ফেসবুক

হঠাৎ ফেসবুক-মেসেঞ্জারে বিভ্রাট

এআই দিয়ে নথি লিখে ধরা, উভয় পক্ষের আইনজীবী বহিষ্কার, মামলা খারিজ

সব ভারতীয় কর্মী ছাঁটাই করল মার্কিন কোম্পানি, রাতারাতি বেকার ২৫০

প্রযুক্তি ও পুঁজি: নিয়ন্ত্রণ, সুবিধা ও মালিকানা কার হাতে

নতুন এআই মডেল আনল অ্যানথ্রপিক, অন্যের সফটওয়্যারের উঁকি দেওয়া বন্ধ

কৃত্রিম বুদ্ধিমত্তা কি নতুন উপনিবেশবাদী শক্তি হয়ে উঠছে

বসার ঘরকেই বানিয়ে ফেলুন স্টেডিয়াম!

অ্যান্ড্রয়েডের নতুন নিরাপত্তা ফিচার