হোম > প্রযুক্তি

ফোন চার্জে দিলেই গরম হওয়ার কারণ ও করণীয়

ফিচার ডেস্ক

অনেক সময় দেখা যায়, চার্জে বসানোর পর স্মার্টফোনটি স্বাভাবিকের চেয়ে বেশি গরম হয়ে উঠছে। প্রতিদিন যদি আপনার স্মার্টফোন গরম হতে থাকে, তবে বিষয়টি মোটেও হেলাফেলা করার মতো নয়। এটা বড় কোনো সমস্যার লক্ষণ হওয়ার আশঙ্কা বেশি।

স্মার্টফোন গরম হওয়ার কারণ

চার্জে থাকা অবস্থায় ফোন নিয়মিত অতিরিক্ত গরম হওয়ার পেছনে মূলত তিনটি প্রধান কারণ দায়ী থাকতে পারে।

  • কেব্‌ল ও পোর্টের সমস্যা: আপনার ব্যবহৃত চার্জার কেব্‌লটিতে কোনো ত্রুটি থাকতে পারে। অথবা ফোনের যে পোর্টে (প্লাগ) চার্জারটি যুক্ত করা হয়, সেই পোর্টে কোনো সমস্যা থাকলেও ফোন গরম হতে পারে।
  • ব্যাটারির বয়স: ফোনের ব্যাটারিটি অনেক পুরোনো হয়ে গেলে তার চার্জ নেওয়ার ক্ষমতা কমে যায় এবং তা দ্রুত গরম হয়ে ওঠে।
  • ত্রুটিপূর্ণ ব্যাটারি: স্মার্টফোনে ব্যবহৃত ব্যাটারিটি ভেতর থেকে নষ্ট বা ত্রুটিপূর্ণ হলে তা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি তাপ উৎপাদন করে।

জরুরি টিপস

আপনার স্মার্টফোনের চার্জ যদি আগের চেয়ে অনেক দ্রুত শেষ হয়ে যেতে শুরু করে, তবে ফোনের সেটিংসে গিয়ে অবশ্যই ব্যাটারির স্বাস্থ্য বা ব্যাটারি হেলথ চেক করে নেওয়া উচিত।

কেন এটি বিপজ্জনক

ত্রুটিপূর্ণ চার্জিং কেব্‌ল কিংবা নষ্ট ব্যাটারির কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই স্মার্টফোন গরম হওয়ার বিষয়টি নজরে আসামাত্রই সুরক্ষার স্বার্থে কোনো অভিজ্ঞ ব্যক্তিকে জানান। কোনো বড় ক্ষতি হওয়ার আগে ফোনটি পরীক্ষা করে নেওয়া এবং নিরাপদ থাকাটাই বুদ্ধিমানের কাজ।

নিরাপদ চার্জিংয়ের সঠিক নিয়ম

স্মার্টফোন চার্জে দেওয়ার সময় আমাদের ছোট কিছু অসচেতনতাও বড় বিপদের কারণ হতে পারে। বিপদ এড়াতে স্মার্টফোন সব সময় ঠান্ডা এবং সমান জায়গায় রেখে চার্জ দেওয়া উচিত।

যে ভুলগুলো এড়িয়ে চলবেন

অনেকে বিছানায় বালিশের ওপর, বালিশের নিচে কিংবা কম্বল বা লেপের নিচে স্মার্টফোন রেখে চার্জ দেন। এটি বিপজ্জনক। এসব নরম কাপড়ে তৈরি জিনিসপত্র চার্জিংয়ের সময় ফোনের তৈরি হওয়া তাপ ভেতরে আটকে রাখে। ফলে ফোনটি আরও বেশি গরম হয়ে যায়, যা সরাসরি অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি করে। তাই ফোনের সুরক্ষায় এটিকে উন্মুক্ত জায়গায় রেখে চার্জ দেওয়া ভালো।

সূত্র: বিবিসি

একাকিত্ব দূর করতে দক্ষিণ কোরিয়ার প্রবীণদের সঙ্গী ‘এআই পুতুল’

ধীরে ধীরে সচল হচ্ছে ফেসবুক

হঠাৎ ফেসবুক-মেসেঞ্জারে বিভ্রাট

এআই দিয়ে নথি লিখে ধরা, উভয় পক্ষের আইনজীবী বহিষ্কার, মামলা খারিজ

সব ভারতীয় কর্মী ছাঁটাই করল মার্কিন কোম্পানি, রাতারাতি বেকার ২৫০

প্রযুক্তি ও পুঁজি: নিয়ন্ত্রণ, সুবিধা ও মালিকানা কার হাতে

নতুন এআই মডেল আনল অ্যানথ্রপিক, অন্যের সফটওয়্যারের উঁকি দেওয়া বন্ধ

কৃত্রিম বুদ্ধিমত্তা কি নতুন উপনিবেশবাদী শক্তি হয়ে উঠছে

বসার ঘরকেই বানিয়ে ফেলুন স্টেডিয়াম!

অ্যান্ড্রয়েডের নতুন নিরাপত্তা ফিচার