হোম > প্রযুক্তি

চিপ প্ল্যান্ট তৈরিতে ৭ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে টিএসএমসি ও সনি

তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি) জাপানের সনি কোম্পানির সঙ্গে সে দেশে যৌথভাবে নতুন চিপ প্ল্যান্ট নির্মাণে ৭ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। গতকাল মঙ্গলবার টিএসএমসি এই ঘোষণা দেয়। এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে জাপান সরকার। এ ছাড়া আলাদা একটি ঘোষণায় সনি বলেছে, এই বিনিয়োগে তাঁরা ৫০ কোটি ডলার দেবে। 

গত মাসে জাপানের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, নতুন নির্মিত কারখানায় উৎপাদিত সেমিকন্ডাক্টরগুলো সনির ইমেজ সেন্সর ব্যবসায় ব্যবহার করা হবে। এ ছাড়া এই কারখানাটি ২০২৪ সালে উৎপাদন শুরু করবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় কোম্পানিগুলো। 

কোম্পানি দুটি বলছে, এই কারখানা নির্মাণের ফলে জাপানে প্রযুক্তি খাতে ১ হাজার ৫শ জন চাকরির সুযোগ পাবে। এ ছাড়া প্রতি মাসে এই কারখানায় ৪৫ হাজার ১২ ইঞ্চি সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন করা যাবে। একই সঙ্গে এই কারখানায় বৈশ্বিকভাবে চিপের চাহিদা মেটাতে ২২ ন্যানোমিটার ও ২৮ ন্যানোমিটার চিপ উৎপাদন করা হবে। 

আজ বুধবার জাপানের অর্থনৈতিক নিরাপত্তা মন্ত্রী তাকাইউকি কোবায়াশি এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তবে তিনি এ ক্ষেত্রে সরকারের কি ভূমিকা রয়েছে তা স্পষ্ট করে বলেননি। 

উল্লেখ্য, টিএসএমসি আগামী তিন বছরে বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর চিপ নির্মাণে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। এ ছাড়া এই কোম্পানিটি যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় চিপ প্ল্যান্ট নির্মাণে ১২ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। 

একাকিত্ব দূর করতে দক্ষিণ কোরিয়ার প্রবীণদের সঙ্গী ‘এআই পুতুল’

ধীরে ধীরে সচল হচ্ছে ফেসবুক

হঠাৎ ফেসবুক-মেসেঞ্জারে বিভ্রাট

এআই দিয়ে নথি লিখে ধরা, উভয় পক্ষের আইনজীবী বহিষ্কার, মামলা খারিজ

সব ভারতীয় কর্মী ছাঁটাই করল মার্কিন কোম্পানি, রাতারাতি বেকার ২৫০

প্রযুক্তি ও পুঁজি: নিয়ন্ত্রণ, সুবিধা ও মালিকানা কার হাতে

নতুন এআই মডেল আনল অ্যানথ্রপিক, অন্যের সফটওয়্যারের উঁকি দেওয়া বন্ধ

কৃত্রিম বুদ্ধিমত্তা কি নতুন উপনিবেশবাদী শক্তি হয়ে উঠছে

বসার ঘরকেই বানিয়ে ফেলুন স্টেডিয়াম!

অ্যান্ড্রয়েডের নতুন নিরাপত্তা ফিচার