হোম > প্রযুক্তি

বেস্ট ফেসবুক গ্রুপ পুরস্কার পেল উই

প্রযুক্তি ডেস্ক

দেশের নারী উদ্যোক্তাদের সবচেয়ে বড় গ্রুপ উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম (উই)। সম্প্রতি মিরর ম্যাগাজিনের আয়োজনে ‘রিয়েল হিরো অ্যাওয়ার্ড’ বেষ্ট ফেসবুক গ্রুপ পুরস্কার পেল উই।উই এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা উই এর পক্ষ থেকে এই পুরস্কার গ্রহণ করেন।

সম্প্রতি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে বিভিন্ন খাতে অবদান রাখায় প্রায় ৩০ জন ব্যক্তি ও সংগঠনকে এ রিয়েল হিরো পুরস্কার প্রদান করা হয়। এই আয়োজনে বেষ্ট ফেসবুক গ্রুপ পুরস্কার গ্রহণের পর গ্রুপের ১.২ মিলিয়ন মেম্বারকে এই স্বীকৃতির ভাগীদার হিসেব উল্লেখ করেন উই এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা। তিনি বলেন, সবার অংশগ্রহণের ফলে এই সাফল্য আমাদের। দেশের সবচেয়ে বড় নারী উদ্যোক্তাদের গ্রুপ উই এ নারী উদ্যোক্তারা তাদের পণ্য বিক্রির মাধ্যমে নিজেকে স্বাবলম্বী করে তুলছেন।

এ ছাড়া পুরস্কার প্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য হলেন উইমেন অ্যান্ড ই কমার্স ফোরামের প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা, উপস্থাপক ফারাবী হাফিজ, পপ অব কালার লিমিটেড এর প্রতিষ্ঠাতা টিংকার জান্নাত মিম, লিজান গ্রুপের পরিচালক তানিয়া হক সুমি, যমুনা টিভির অ্যাসাইনমেন্ট এডিটর রোকসানা আঞ্জুমান নিকোল, নিজের বলার মত গল্প প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা ইকবাল বাহার, কর্পোরেট ট্রেইনার গোলাম সামদানি ডন, পুলিশ কর্মকর্তা ইফতেখারুল ইসলাম, পরিচালক রায়হান রাফি,পরিচালক ওসমান মিরাজ প্রমুখ।

এই অনুষ্ঠানের প্রধান স্পনসর ছিল ই-কমার্স প্রতিষ্ঠান থলে ডট কম এবং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুরাদ হাসান এমপি।এ ছাড়াও উপস্থিত ছিলেন এমপি শ্রী বিরেন শিকদার,ব্যবসায়ী আব্দুস সালাম মুর্শেদী, থলে ডট কমের সিইও সাকিব মুন্না, অভিনেতা আরেফিন শুভ, অভিনেত্রী নুসরাত ফারিয়া, অভিনেত্রী পূজা চেরি প্রমুখ।

উল্লেখ্য,ফেসবুক গ্রুপ উই এর উদ্যোগে দেশব্যাপী নানা ধরনের অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। এতে নারী উদ্যোক্তারা উপকৃত হচ্ছেন। নারীদের পরস্পর মতবিনিময়ের জন্য উই দারুণ একটি প্ল্যাটফর্ম হয়ে উঠেছে।

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করছে ব্রিটেন

একাকিত্ব দূর করতে দক্ষিণ কোরিয়ার প্রবীণদের সঙ্গী ‘এআই পুতুল’

ধীরে ধীরে সচল হচ্ছে ফেসবুক

হঠাৎ ফেসবুক-মেসেঞ্জারে বিভ্রাট

এআই দিয়ে নথি লিখে ধরা, উভয় পক্ষের আইনজীবী বহিষ্কার, মামলা খারিজ

সব ভারতীয় কর্মী ছাঁটাই করল মার্কিন কোম্পানি, রাতারাতি বেকার ২৫০

প্রযুক্তি ও পুঁজি: নিয়ন্ত্রণ, সুবিধা ও মালিকানা কার হাতে

নতুন এআই মডেল আনল অ্যানথ্রপিক, অন্যের সফটওয়্যারের উঁকি দেওয়া বন্ধ

কৃত্রিম বুদ্ধিমত্তা কি নতুন উপনিবেশবাদী শক্তি হয়ে উঠছে

বসার ঘরকেই বানিয়ে ফেলুন স্টেডিয়াম!