হোম > প্রযুক্তি

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মিলবে ফ্রি ওয়াইফাই ও টেলিফোন সেবা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফ্রি ওয়াইফাই ও টেলিফোন সেবা উদ্বোধন করছেন সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। ছবি: আজকের পত্রিকা

এখন থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মিলবে ফ্রি ওয়াইফাই ও টেলিফোন সেবা। বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) পক্ষ থেকে এই ফ্রি ওয়াইফাই ও ফ্রি টেলিফোন সেবা চালু করা হয়েছে। আজ শনিবার সকালে এ সেবার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

এ সময় ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, বিদেশ থেকে আসা এবং বিদেশগামী যাত্রীদের যোগাযোগের সুবিধার্থে বিমানবন্দরে এই সেবা চালু করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই পুরো বিমানবন্দরকে ফ্রি ওয়াইফাইয়ের আওতায় আনা হবে।

উদ্বোধনকালে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম উপস্থিত ছিলেন।

একাকিত্ব দূর করতে দক্ষিণ কোরিয়ার প্রবীণদের সঙ্গী ‘এআই পুতুল’

ধীরে ধীরে সচল হচ্ছে ফেসবুক

হঠাৎ ফেসবুক-মেসেঞ্জারে বিভ্রাট

এআই দিয়ে নথি লিখে ধরা, উভয় পক্ষের আইনজীবী বহিষ্কার, মামলা খারিজ

সব ভারতীয় কর্মী ছাঁটাই করল মার্কিন কোম্পানি, রাতারাতি বেকার ২৫০

প্রযুক্তি ও পুঁজি: নিয়ন্ত্রণ, সুবিধা ও মালিকানা কার হাতে

নতুন এআই মডেল আনল অ্যানথ্রপিক, অন্যের সফটওয়্যারের উঁকি দেওয়া বন্ধ

কৃত্রিম বুদ্ধিমত্তা কি নতুন উপনিবেশবাদী শক্তি হয়ে উঠছে

বসার ঘরকেই বানিয়ে ফেলুন স্টেডিয়াম!

অ্যান্ড্রয়েডের নতুন নিরাপত্তা ফিচার