হোম > প্রযুক্তি

ভিভোর নতুন স্মার্টফোন উন্মোচন

ফিচার ডেস্ক

ছবি: সংগৃহীত

জনপ্রিয় তারকা ও শুভেচ্ছাদূত তাহসান রহমান খানের উপস্থিতিতে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয়েছে ভিভোর নতুন স্মার্টফোন ভিভো ভি৫০ লাইট। এর আলট্রা স্লিম ডিজাইনের সঙ্গে রয়েছে ৬৫০০ এমএএইচ ব্লু-ভোল্ট ব্যাটারি।

টেকসই নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে মোবাইল ফোনটিতে রয়েছে মিলিটারি-গ্রেড সুরক্ষা, ফাইভ স্টার ড্রপ রেজিস্ট্যান্স এবং শক্তিশালী শিল্ড গ্লাস, যা ২০ শতাংশের বেশি ধাক্কা সহ্য করতে পারে। আইপি৬৫ সার্টিফিকেশন থাকায় মোবাইল ফোনটি পানি ও ধুলাবালুতেও নিরাপদ। এ ছাড়া স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর দিয়ে কাজ চলবে দ্রুত, গেমিং বা ভিডিও—সবকিছু হবে মসৃণভাবে।

ভিভো ভি৫০ লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে ভিভো বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর ডেভিড লি বলেন, ‘বাংলাদেশে উদ্ভাবনের প্রতি মানুষের দুর্দান্ত আগ্রহ। ভিভোতে আমরা সব সময় এমন প্রযুক্তি ও ডিজাইন দিতে চেষ্টা করি, যা প্রিমিয়াম হলেও ব্যবহারকারীদের জন্য দামের দিক থেকে সহজলভ্য। ভি৫০ লাইট শক্তিশালী ফিচার, দৃষ্টিনন্দন ডিজাইন উন্নত ক্যামেরার নিখুঁত সমন্বয়।’

৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৮৮২ সেন্সর ও অরা লাইট পোর্ট্রেট প্রযুক্তির মোবাইল ফোনটি দিয়ে কম আলোতেও প্রফেশনাল কোয়ালিটির ছবি তোলা যাবে। ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরায় সেলফিও হবে নিখুঁত ও স্টুডিও-লুকের। ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৯ হাজার ৯৯৯ টাকা আর ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৩২ হাজার ৯৯৯ টাকা।

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করছে ব্রিটেন

একাকিত্ব দূর করতে দক্ষিণ কোরিয়ার প্রবীণদের সঙ্গী ‘এআই পুতুল’

ধীরে ধীরে সচল হচ্ছে ফেসবুক

হঠাৎ ফেসবুক-মেসেঞ্জারে বিভ্রাট

এআই দিয়ে নথি লিখে ধরা, উভয় পক্ষের আইনজীবী বহিষ্কার, মামলা খারিজ

সব ভারতীয় কর্মী ছাঁটাই করল মার্কিন কোম্পানি, রাতারাতি বেকার ২৫০

প্রযুক্তি ও পুঁজি: নিয়ন্ত্রণ, সুবিধা ও মালিকানা কার হাতে

নতুন এআই মডেল আনল অ্যানথ্রপিক, অন্যের সফটওয়্যারের উঁকি দেওয়া বন্ধ

কৃত্রিম বুদ্ধিমত্তা কি নতুন উপনিবেশবাদী শক্তি হয়ে উঠছে

বসার ঘরকেই বানিয়ে ফেলুন স্টেডিয়াম!