হোম > প্রযুক্তি

আবারও কর্মী ছাঁটাই করল স্ন্যাপচ্যাট 

আবারও কর্মী ছাঁটাই করল স্ন্যাপচ্যাট। কোম্পানির পুনর্গঠনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সিএনবিসির এক প্রতিবেদনে জানা যায়। 

গত বুধবার প্রোডাক্ট ম্যানেজমেন্টের ২০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় স্ন্যাপচ্যাট। কোম্পানিটি বলেছে, কোনো বিশেষ পণ্যকে কেন্দ্র করে এই পদক্ষেপ নেওয়া হয়নি। সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ার গতি বাড়াতে এবং ব্যয় কমাতে কোম্পানি এই পদক্ষেপ নিয়েছে। 

তৃতীয় ত্রৈমাসিকের আয়ের হিসাব প্রকাশ হওয়ার পর এই সিদ্ধান্তের ঘোষণা দিল স্ন্যাপচ্যাট। কোম্পানির বাৎসরিক বিক্রি ৫ শতাংশ বেড়ে ১১৯ কোটি ডলার হয়েছে ।  

মধ্যপ্রাচ্যের চলমান সংকটের জন্য প্রতিদ্বন্দ্বী মেটার মতো বিজ্ঞাপনী আয় কমে গেছে স্ন্যাপচ্যাটের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েল–হামাস যুদ্ধ নিয়ে ভুল তথ্য প্রচারের জন্য বিজ্ঞাপন কমে গেছে। 

এই যুদ্ধের জন্য নীতিমালায় অনেক নতুন নিয়ম  সংযোজন করেছে মেটা। তবে যুদ্ধের অনিশ্চিত গতি প্রকৃতির জন্য স্ন্যাপচ্যাট কোনো নতুন নীতিমালা তৈরি করেনি। 

গত গ্রীষ্মে ২০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় স্ন্যাপচ্যাট। সেসময় প্রায় ৬ হাজার কর্মী চাকরি হারায়। বর্তমানে এই কোম্পানিতে প্রায় ৫ হাজার কর্মী কাজ করছে। 

মহামারি-পরবর্তী অর্থনৈতিক সংকটের মধ্যে ২০২৩ সালের শুরুতে বহু কর্মী ছাঁটাই করেছে মেটা, মাইক্রোসফট ও অ্যামাজন। গত সেপ্টেম্বরে নিয়োগ বিভাগের কয়েকশ কর্মী ছাঁটাই করছে গুগল। 

এদিকে ক্যালিফোর্নিয়ায় অবস্থিত অ্যালফাবেট গত জানুয়ারিতে ১২ হাজার কর্মী ছাঁটাই করেছে, যা কোম্পানির মোট জনবলের প্রায় ৬ শতাংশ। 

কর্মসংস্থান কোম্পানি ‘চ্যালেঞ্জার, গ্রে ও ক্রিসমাস’ এক প্রতিবেদনে বলেছে, জুলাইয়ের চেয়ে আগস্টে যুক্তরাষ্ট্রে কর্মী ছাঁটাই বেড়েছে তিন গুণেরও বেশি, আর গত বছরের তুলনায় বেড়েছে চার গুণ।

একাকিত্ব দূর করতে দক্ষিণ কোরিয়ার প্রবীণদের সঙ্গী ‘এআই পুতুল’

ধীরে ধীরে সচল হচ্ছে ফেসবুক

হঠাৎ ফেসবুক-মেসেঞ্জারে বিভ্রাট

এআই দিয়ে নথি লিখে ধরা, উভয় পক্ষের আইনজীবী বহিষ্কার, মামলা খারিজ

সব ভারতীয় কর্মী ছাঁটাই করল মার্কিন কোম্পানি, রাতারাতি বেকার ২৫০

প্রযুক্তি ও পুঁজি: নিয়ন্ত্রণ, সুবিধা ও মালিকানা কার হাতে

নতুন এআই মডেল আনল অ্যানথ্রপিক, অন্যের সফটওয়্যারের উঁকি দেওয়া বন্ধ

কৃত্রিম বুদ্ধিমত্তা কি নতুন উপনিবেশবাদী শক্তি হয়ে উঠছে

বসার ঘরকেই বানিয়ে ফেলুন স্টেডিয়াম!

অ্যান্ড্রয়েডের নতুন নিরাপত্তা ফিচার