হোম > প্রযুক্তি

ইউক্লিকের মাধ্যমে ঘরে বসেই ব্যাংকিং সেবা পাওয়া যাবে

প্রযুক্তি প্রতিবেদক,ঢাকা 

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ডিজিটাল সেবা হচ্ছে ইউক্লিক। গ্রাহকেরা যাতে করে ঘরে বসেই তাদের চাহিদা ও প্রয়োজনীয়তা সহজেই পূরণ করতে পারে এমন উদ্দেশ্য সামনে রেখে এই ডিজিটাল সেবার উদ্যোগ নিয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। 

বাংলাদেশ ব্যাংকের ই-কেওয়াইসি নীতিমালা অনুসারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এই ডিজিটাল কাস্টমার অনবোর্ডিং ইউক্লিক সেবা নিয়ে এসেছে। ইউক্লিক-এর মাধ্যমে ১৮ বছর বা তদূর্ধ্ব যেকোনো বাংলাদেশি নাগরিক তার বৈধ জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে যেকোনো সময় এবং যেকোনো স্থান হতে অতি অল্প সময়ে ও সহজেই ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এ অ্যাকাউন্ট খুলতে পারবেন। 

ব্র্যাঞ্চে না গিয়ে শুধুমাত্র ইউক্লিক এর মাধ্যমে একজন গ্রাহক অ্যাকাউন্ট খুলতে পারবেন। একই সঙ্গে অ্যাকাউন্ট সক্রিয় করার মাধ্যমে নিয়মিত ব্যবহার করতে পারবেন গ্রাহক। গ্রাহক নিজেই তার অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে একই অ্যাপের মাধ্যমে ইনিশিয়াল ডিপোজিটও করতে পারবেন।

এই ডিজিটাল কাস্টমার অনবোর্ডিং ইউক্লিক সেবা নিয়ে সম্প্রতি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বেশ কিছু ডিজিটাল প্রচারণার উদ্যোগ নেয়। অনলাইন, সোশ্যাল মিডিয়া প্রভৃতি প্ল্যাটফর্মে এই ডিজিটাল প্রচারণাগুলো করা হয়েছে। জানা গেছে, গ্রাহকদের মাঝে ইউক্লিক সম্পর্কে ধারণা দিতে নিয়মিত আরও উদ্যোগ নেবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। 

ইউক্লিক এখন ওয়েব ভার্সনের পাশাপাশি মোবাইল অ্যাপ দিয়েও ব্যবহার করা যায়। এ অ্যাপটি ডাউনলোড করতে ক্লিক করতে হবে নিচের ঠিকানায়-https://play. google. com/store/apps/details? id=com. bd. ucb. uclick

একাকিত্ব দূর করতে দক্ষিণ কোরিয়ার প্রবীণদের সঙ্গী ‘এআই পুতুল’

ধীরে ধীরে সচল হচ্ছে ফেসবুক

হঠাৎ ফেসবুক-মেসেঞ্জারে বিভ্রাট

এআই দিয়ে নথি লিখে ধরা, উভয় পক্ষের আইনজীবী বহিষ্কার, মামলা খারিজ

সব ভারতীয় কর্মী ছাঁটাই করল মার্কিন কোম্পানি, রাতারাতি বেকার ২৫০

প্রযুক্তি ও পুঁজি: নিয়ন্ত্রণ, সুবিধা ও মালিকানা কার হাতে

নতুন এআই মডেল আনল অ্যানথ্রপিক, অন্যের সফটওয়্যারের উঁকি দেওয়া বন্ধ

কৃত্রিম বুদ্ধিমত্তা কি নতুন উপনিবেশবাদী শক্তি হয়ে উঠছে

বসার ঘরকেই বানিয়ে ফেলুন স্টেডিয়াম!

অ্যান্ড্রয়েডের নতুন নিরাপত্তা ফিচার