হোম > খেলা > অন্য খেলা

বাংলাদেশকে মিক্সড ইভেন্টে নিয়ে গেলেন রোমান-দিয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মিক্সড ইভেন্টে সুযোগ পেতে হলে আগে ভালো করতে হবে ব্যক্তিগত ইভেন্টে, দেশে থাকতে এমনটাই জানিয়েছিলেন তিরন্দাজ দিয়া সিদ্দিকী। বলেছিলেন, চেষ্টা থাকবে নিজেদের সেরাটাই দেওয়ার। এখন পর্যন্ত নিজেদের সেরাটা না হলেও টোকিও অলিম্পিকের প্রথম দিনে যা করেছেন রোমান-দিয়া, তাতেই আর্চারির মিক্সড ইভেন্টের চূড়ান্ত পর্বে উঠেছে বাংলাদেশ।

ইয়েমোনেসো হিমাপার্ক আর্চারি ফিল্ডে আজ বাছাইপর্বে ৬৪ প্রতিযোগীর মধ্যে রোমান হয়েছেন ১৭তম। ৬৬২ স্কোর গড়েছেন তিনি। এখন পর্যন্ত এই মৌসুমে এটাই রোমানের সেরা পারফরম্যান্স। ৬৩৫ স্কোর গড়ে ৩৬তম হয়েছেন দিয়া সিদ্দিকী, এটি তাঁর ব্যক্তিগত সেরা পারফরম্যান্স।

রোমান-দিয়ার যৌথ স্কোর ১২৯৭। তাতেই মিক্সড ইভেন্ট নিশ্চিত হয়েছে বাংলাদেশের। আগামীকাল মিক্সড ইভেন্টের প্রথম রাউন্ড খেলবেন রোমান-দিয়ারা। সেখানে তাঁদের প্রতিপক্ষ ইভেন্টের অন্যতম ফেবারিট দক্ষিণ কোরিয়ার সান অ্যান ও জে ডিওক কিম।

২৭ জুলাই ছেলেদের রিকার্ভ এককে খেলতে নামবেন রোমান। তাঁর প্রতিপক্ষ গ্রেট ব্রিটেনের টম হল। ২৯ জুলাই দিয়া খেলবেন বেলারুশের কারিনা জিওমিনসকায়ার বিপক্ষে।

স্পেনের বিশ্বকাপের প্রথম ম্যাচ কোথায় দেখবেন

একই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, কোনটি ছেড়ে কোনটি দেখবেন

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, খেলা দেখবেন কোথায়

কানাডার বিশ্বকাপের প্রথম ম্যাচ কোথায় দেখবেন

বাংলাদেশ-সান মারিনো ম্যাচ দেখবেন কোথায়

পাকিস্তান নাকি অস্ট্রেলিয়া, সিরিজ জিতবে কে

বাংলাদেশ-নেপাল সেমিফাইনাল দেখবেন কোথায়

একই দিনে ছেলেদের জয়, মেয়েদের হার

আজই তাহলে পাঞ্জাবের বিদায়

কোহলিদের জয়রথ কি থামাতে পারবে হায়দরাবাদ