হোম > খেলা > অন্য খেলা

বিশ্ব অ্যাথলেটিকসে শেষের দিক থেকে ‘প্রথম’ বাংলাদেশের রনি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হিটে সবার শেষে বাংলাদেশের নাজিমুল হক রনি। ছবি: এএফপি

টোকিওতে বিশ্ব অ্যাথলেটিকসে বাংলাদেশের একমাত্র অ্যাথলেট নাজিমুল হক রনি। ৪০০ মিটার হার্ডলসে আজ ট্র্যাকে নেমেছেন। হিটে ৯ জনের মধ্যে সবার শেষে দৌড় শেষ করেন জাতীয় রেকর্ডধারী এই অ্যাথলেট। ৫২.৪৭ সেকেন্ড টাইমিংয়ে শেষ থেকে প্রথম হয়েছেন তিনি। সেই হিটে ৪৮.৩৭ সেকেন্ড টাইমিংয়ে প্রথম হন নাইজেরিয়ার এজেকিয়েল ন্যাথানিয়েল।

দুই নম্বর লেন থেকে শুরু করলেও দৌড়ে সবসময় পিছিয়ে ছিলেন রনি। ১০০ মিটার অতিক্রম করেন ১২.৫২ সেকেন্ডে। ২০০ মিটার ২৪.৪০ সেকেন্ড ও ৩০০ মিটার পেরোন ৩৭.৮৩ সেকেন্ড নিয়ে। সবমিলিয়ে ৪৪ জন অ্যাথলেটের মধ্যে ৪০০ মিটার হার্ডলসে ৪২তম হয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই হিট থেকে ছিটকে পড়তে হয় তাঁকে।

অথচ গত মাসে সামার অ্যাথলেটিকসের ৪০০ মিটার হার্ডলসে ৫২.৩০ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছিলেন রনি। এর আগে গত ফেব্রুয়ারিতে হওয়া ৪৮তম জাতীয় অ্যাথলেটিকসের একই ইভেন্টে ৫০.৮৪ সেকেন্ড সময় নেন তিনি। ভাঙেন ৩১ বছরের পুরোনো রেকর্ড। কিন্তু আন্তর্জাতিক ইভেন্টে তাঁর টাইমিং সবসময় পড়তির দিকে।  

মে মাসে দক্ষিণ কোরিয়ায় ২৬তম এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে রনি দৌড় শেষ করতে সময় নেন ৫২.৩৬ সেকেন্ডে। গত বছরের জুনে মালয়েশিয়ান ওপেন চ্যাম্পিয়নশিপে তাঁর টাইমিং ছিল ৫৪.১৬ সেকেন্ড।

জয় দিয়ে কি টুর্নামেন্ট শুরু করতে পারবে ইরান

নিউজিল্যান্ড আজ জিতলেই পাকিস্তানের সর্বনাশ

জিম্বাবুয়ের কাছেও কি ধরা খাবে ভারত

ছোট হলো হকির স্কোয়াড, বাদ পড়া নাঈমের অভিযোগ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ওমান কি পারবে অঘটন ঘটাতে

আন্তবিশ্ববিদ্যালয় টেবিল টেনিস ফেস্টে চ্যাম্পিয়ন আইইউবি

অঘটন ঘটিয়ে কি বিশ্বকাপ শেষ করতে পারবে ইতালি

ইংল্যান্ডের বিপক্ষে কি আজ অঘটন ঘটাতে পারবে ইতালি

ভারত-পাকিস্তান ম্যাচে এবার কে জিতবে

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯ বছরের অপেক্ষা কি ফুরাবে জিম্বাবুয়ের