হোম > খেলা > অন্য খেলা

রোমানের বিদায়ে শেষ বাংলাদেশের পদক-স্বপ্ন

এক ঘণ্টার ব্যবধানে দুই ম্যাচ। প্রথম রাউন্ডে সহজে জিতলেও দ্বিতীয় রাউন্ডে আর হার এড়াতে পারলেন না রোমান সানা। রুদ্ধশ্বাস লড়াই শেষে কানাডার ডুয়েনাস ক্রিসপিনের কাছে ৪-৬ সেটে হেরে অলিম্পিক থেকে বিদায় নিলেন বাংলাদেশি তিরন্দাজ।

বাছাইপর্বে এক ধাপ এগিয়ে থাকা ডুয়েনাস ক্রিসপিনের বিপক্ষে রোমানের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম সেটে ২৬ স্কোর করে সেটটা জিতে নেন রোমান। পরের দুই সেটে বাংলাদেশি তিরন্দাজের স্কোর ছিল ২৫ ও ২৭। ২৮ ও ২৯ স্কোরে দ্বিতীয় ও তৃতীয় সেট জিতে নেন ক্রিসপিন। চতুর্থ সেটে ঘুরে দাঁড়িয়ে ব্যবধান ৪-৪ করেন রোমান। এই সেটে তাঁর পয়েন্ট ছিল ২৭, ক্রিসপিনের ২৬।

পঞ্চম সেটে খেই হারিয়েছেন রোমান-ক্রিসপিন দুজনই। এই সেটে রোমানের স্কোর ছিল ৯, ৮, ৮। সব মিলিয়ে ২৫। কানাডিয়ান ক্রিসপিনের প্রথম শট ৭-এর ঘরে পড়লেও পরের দুই শটে ১০ ও ৯ স্কোর হওয়ায় ম্যাচ হেরে যান রোমান। শেষ সেটে ক্রিসপিনের স্কোর দাঁড়ায় ২৬। ৪-৬ ব্যবধানে হারেন রোমান।

একই দিনে গ্রেট ব্রিটেনের টম হলকে ৭-৩ সেটে হারিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে আর্চারির দ্বিতীয় রাউন্ডে উঠেছিলেন রোমান।

জয় দিয়ে কি টুর্নামেন্ট শুরু করতে পারবে ইরান

নিউজিল্যান্ড আজ জিতলেই পাকিস্তানের সর্বনাশ

জিম্বাবুয়ের কাছেও কি ধরা খাবে ভারত

ছোট হলো হকির স্কোয়াড, বাদ পড়া নাঈমের অভিযোগ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ওমান কি পারবে অঘটন ঘটাতে

আন্তবিশ্ববিদ্যালয় টেবিল টেনিস ফেস্টে চ্যাম্পিয়ন আইইউবি

অঘটন ঘটিয়ে কি বিশ্বকাপ শেষ করতে পারবে ইতালি

ইংল্যান্ডের বিপক্ষে কি আজ অঘটন ঘটাতে পারবে ইতালি

ভারত-পাকিস্তান ম্যাচে এবার কে জিতবে

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯ বছরের অপেক্ষা কি ফুরাবে জিম্বাবুয়ের