হোম > খেলা > অন্য খেলা

আট বছর অপেক্ষার ফলটা পাওয়া হলো না ওসাকার

তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন নাওমি ওসাকা। চেক প্রজাতন্ত্রের মারকেতা ভোন্দ্রুসোভার কাছে ৬-১, ৬-৪ গেমে হেরে বিদায় নিয়েছেন টোকিও অলিম্পিকের নারী টেনিসের অন্যতম ফেবারিট জাপানি তারকা ওসাকা। নিজ দেশে সোনা জয়ের সুযোগ হাতছাড়া করেছেন চারবারের গ্র্যান্ডস্লামজয়ী এই তারকা। 

অবসাদে মাঝপথেই ফ্রেঞ্চ ওপেন থেকে সরে দাঁড়িয়েছিলেন নাওমি ওসাকা। একই কারণে উইম্বলডনের মঞ্চেও দেখা যায়নি তাঁকে। তবে নিজ দেশ জাপানে আয়োজিত অলিম্পিক দিয়ে আবার কোর্টে ফিরেছেন চারবারের গ্র্যান্ডস্লামজয়ী এই তারকা। অলিম্পিক দিয়ে নিজের ফেরা নিয়ে ওসাকা বলেছিলেন, ‘যে টুর্নামেন্টেই আমি খেলি না কেন দেশের পতাকা আমার নামের পাশেই থাকে। কিন্তু এই পরিসরটা আমার কাছে অনেক বড়। অলিম্পিক এমন কিছু ৮ বছর ধরে আমি যার অপেক্ষায় আছি।’

অপেক্ষার অলিম্পিকে ঠিকভাবেই এগোচ্ছিলেন ওসাকা। প্রথম রাউন্ডের পর দ্বিতীয় রাউন্ডেও পেয়েছিলেন দুর্দান্ত জয়। তবে পা হড়কেছেন তৃতীয় রাউন্ডে। র‍্যাঙ্কিংয়ের ৪২তম প্রতিযোগী ভোন্দ্রুসোভার কাছে হেরে শেষ পর্যন্ত নিজ দেশে সোনা জেতার লড়াইয়ে টিকে থাকা হলো না ওসাকার।

স্পেনের বিশ্বকাপের প্রথম ম্যাচ কোথায় দেখবেন

একই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, কোনটি ছেড়ে কোনটি দেখবেন

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, খেলা দেখবেন কোথায়

কানাডার বিশ্বকাপের প্রথম ম্যাচ কোথায় দেখবেন

বাংলাদেশ-সান মারিনো ম্যাচ দেখবেন কোথায়

পাকিস্তান নাকি অস্ট্রেলিয়া, সিরিজ জিতবে কে

বাংলাদেশ-নেপাল সেমিফাইনাল দেখবেন কোথায়

একই দিনে ছেলেদের জয়, মেয়েদের হার

আজই তাহলে পাঞ্জাবের বিদায়

কোহলিদের জয়রথ কি থামাতে পারবে হায়দরাবাদ