হোম > খেলা > অন্য খেলা

রাগবিতে নেপালকে কোনো পয়েন্টই পেতে দিল না বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফিফটিন-এ-সাইডের চেয়ে রাগবি সেভেন-এ-সাইডের খেলা খানিকটা ভিন্ন। ১৫ মিনিটের ম্যাচে গতির প্রাধান্য থাকে বেশি। আর গতির খেলায় নেপালের চেয়ে বাংলাদেশ কতখানি এগিয়ে সেটাই আজ দেখা গেল আর্মি স্টেডিয়ামে।

বনানী আর্মি স্টেডিয়ামে আজ শুরু হয়েছে বাংলাদেশ-নেপাল আন্তর্জাতিক রাগবি সিরিজ। প্রথমবারের বাংলাদেশের মাটিতে কোনো রাগবি টুর্নামেন্ট। নিজেদের মাটিতে নেপালিদের বিপক্ষে যেভাবে দাপট দেখিয়েছেন নাদিম মাহমুদরা তা যেন অবিশ্বাস্য। আজ সেভেন-এ-সাইডের দুই খেলায় নেপালকে একটিও পয়েন্ট নিতে দেয়নি বাংলাদেশ।

সকালে ও বিকালে নেপালের বিপক্ষে দুটি সেভেন-এ-সাইড ম্যাচ খেলেছে বাংলাদেশ। দুই ম্যাচেই বাংলাদেশের দাপট। প্রথম ম্যাচে স্বাগতিকেরা জয় পেয়েছে ২০-০ পয়েন্টে। দ্বিতীয় ম্যাচেও প্রায় একই ফল। এবার বাংলাদেশ পেয়েছে মাত্র এক পয়েন্ট। নেপালকে কোনো পয়েন্ট না নেওয়ার সুযোগ দিয়ে নাদিম মাহমুদরা জয় পেয়েছেন ১৯-০ পয়েন্টে।

আন্তর্জাতিক রাগবিতে নেপাল কোনো অজানা প্রতিপক্ষ নয় বাংলাদেশের। এশিয়ান রাগবিতে এর আগে দুইবার নেপালকে হারিয়েছিল বাংলাদেশ দল। নেপাল টুর্নামেন্টে খেলতে এসেছে একপ্রকার কোনো প্রস্তুতি ছাড়াই। তবে এই হারে খুব বেশি অখুশি থাকার কথাও না নেপালি ম্যানেজার গোপাল ছেত্রীর। আগের দিন এই প্রতিবেদককে বাংলায় বলেছিলেন, ‘আমরা জিতলেও খুশি, হারলেও খুশি। বাংলাদেশে আসতে পেরেই আমরা আনন্দিত। এই দেশের মানুষ অনেক ভালো।’ তবে একেবারে পয়েন্টহীনভাবে হেরে নিশ্চয়ই মন ভালো থাকার কথা না গোপাল ছেত্রীর!

জয় দিয়ে কি টুর্নামেন্ট শুরু করতে পারবে ইরান

নিউজিল্যান্ড আজ জিতলেই পাকিস্তানের সর্বনাশ

জিম্বাবুয়ের কাছেও কি ধরা খাবে ভারত

ছোট হলো হকির স্কোয়াড, বাদ পড়া নাঈমের অভিযোগ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ওমান কি পারবে অঘটন ঘটাতে

আন্তবিশ্ববিদ্যালয় টেবিল টেনিস ফেস্টে চ্যাম্পিয়ন আইইউবি

অঘটন ঘটিয়ে কি বিশ্বকাপ শেষ করতে পারবে ইতালি

ইংল্যান্ডের বিপক্ষে কি আজ অঘটন ঘটাতে পারবে ইতালি

ভারত-পাকিস্তান ম্যাচে এবার কে জিতবে

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯ বছরের অপেক্ষা কি ফুরাবে জিম্বাবুয়ের