হোম > খেলা > অন্য খেলা

বাংলাদেশের সুরোর ঘুষিতে থাই বক্সার কুপোকাত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পেশাদার বক্সিংয়ে জয়রথ ছুটছে সুরো কৃষ্ণ চাকমার। এবার বাংলাদেশি বক্সারের ঘুষিতে দ্বিতীয় রাউন্ডেই ধরাশায়ী হয়েছেন থাইল্যান্ডের বক্সার সর্নরামকে সোপাকুল।

‘ওয়ে অব দ্য চ্যাম্পিয়নস: রোয়ার অফ ড্রাগনস’ নামের বক্সিং ইভেন্টটি আজ হয়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের স্পেসপ্লাস ভেন্যুতে। সুরোর প্রতিপক্ষ সোপাকুল থাইল্যান্ডের প্রসিদ্ধ বক্সারদের একজন। ছয় রাউন্ডের ইভেন্টটি তাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলেই ধারণা করা হচ্ছিল।

প্রথম রাউন্ডে সমানে লড়াই চললেও মাত্র দ্বিতীয় রাউন্ডেই সুরোর কাছে হার মেনেছেন থাই বক্সার। ১ মিনিট ৫০ সেকেন্ডের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশি লাইট ওয়েট বক্সারের বক্সারের ঘুষিতে নক আউট হয়ে যান সর্নরামকে সোপাকুল।

পেশাদার বক্সিংয়ে সাত ম্যাচের সব গুলোতেই অপরাজিত রইলেন সুরো। গত বছরের সেপ্টেম্বরে নেপালের মহেন্দ্র বাহাদুরকে হারিয়ে এশিয়ান বক্সিং ফেডারেশনের সুপার লাইটওয়েট ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন তিনি।

‘ওয়ে অব দ্য চ্যাম্পিয়নস: রোয়ার অফ ড্রাগনস’ ইভেন্টটি থাইল্যান্ডের সবচেয়ে বড় বক্সিং ইভেন্ট। ইভেন্টতে সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের পেশাদার বক্সাররা অংশ নিয়েছিলেন।

জয় দিয়ে কি টুর্নামেন্ট শুরু করতে পারবে ইরান

নিউজিল্যান্ড আজ জিতলেই পাকিস্তানের সর্বনাশ

জিম্বাবুয়ের কাছেও কি ধরা খাবে ভারত

ছোট হলো হকির স্কোয়াড, বাদ পড়া নাঈমের অভিযোগ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ওমান কি পারবে অঘটন ঘটাতে

আন্তবিশ্ববিদ্যালয় টেবিল টেনিস ফেস্টে চ্যাম্পিয়ন আইইউবি

অঘটন ঘটিয়ে কি বিশ্বকাপ শেষ করতে পারবে ইতালি

ইংল্যান্ডের বিপক্ষে কি আজ অঘটন ঘটাতে পারবে ইতালি

ভারত-পাকিস্তান ম্যাচে এবার কে জিতবে

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯ বছরের অপেক্ষা কি ফুরাবে জিম্বাবুয়ের