হোম > খেলা > অন্য খেলা

২০৩২ অলিম্পিক হবে ব্রিসবেনে

২০৩২ অলিম্পিকের স্বাগতিক হিসেবে ঘোষণা করা হয়েছে অস্ট্রেলিয়ান শহর ব্রিসবেনের নাম। টোকিওতে আজ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সভায় জানানো হয়, মেলবোর্ন ও সিডনির পর অস্ট্রেলিয়ার তৃতীয় শহর হিসেবে ২০৩২ গ্রীষ্মকালীন অলিম্পিকের স্বাগতিক হয়েছে ব্রিসবেন।

আইওসির আজকের সভায় ৭১/৫ ভোটে জিতে একপ্রকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২০৩২ অলিম্পিকের স্বাগতিক হয়েছে ব্রিসবেন। অবশ্য ব্রিসবেনের কাঁধেই যে বর্তাচ্ছে ২০৩২ অলিম্পিকে আয়োজনের দায়িত্ব, সেটা বোঝা গিয়েছিল গত ফেব্রুয়ারি মাসেই। কাতার, হাঙ্গেরি, জার্মানির মতো দেশকে পেছনে ফেলে অস্ট্রেলিয়াকেই প্রাধান্য দেওয়া হয়েছিল বেশি।

নিজের কার্যালয় থেকে ভিডিও কলে আইওসির সভায় অংশ নেন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্কট মরিসন। সভায় ছিলেন কুইন্সল্যান্ডের রাজ্য প্রধান আনা পালাসযুক, ব্রিসবেনের মেয়র আদ্রিয়ান শ্রাইননার ও অস্ট্রেলিয়ান ক্রীড়ামন্ত্রী রিচার্ড কলবেক। আইওসি প্রধান টমাস বাখ স্বাগতিক হিসেবে ব্রিসবেনের নাম উচ্চারণ করতেই আতশবাজির আলোয় আলোকিত হয়ে শহরটি। ব্রিসবেনের শতাধিক নাগরিক ভিডিও কলে সংযুক্ত ছিলেন অনুষ্ঠানটিতে।

১৯৫৬ অলিম্পিক মেলবোর্নে ও ২০০০ সালে অলিম্পিকের স্বাগতিক হয়েছিল অস্ট্রেলিয়ান শহর সিডনি। ২০২৪ অলিম্পিক হবে ফ্রান্সের শহর প্যারিসে, ২০২৮ অলিম্পিকের স্বাগতিক যুক্তরাষ্ট্রের শহর লস অ্যাঞ্জেলস।

জয় দিয়ে কি টুর্নামেন্ট শুরু করতে পারবে ইরান

নিউজিল্যান্ড আজ জিতলেই পাকিস্তানের সর্বনাশ

জিম্বাবুয়ের কাছেও কি ধরা খাবে ভারত

ছোট হলো হকির স্কোয়াড, বাদ পড়া নাঈমের অভিযোগ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ওমান কি পারবে অঘটন ঘটাতে

আন্তবিশ্ববিদ্যালয় টেবিল টেনিস ফেস্টে চ্যাম্পিয়ন আইইউবি

অঘটন ঘটিয়ে কি বিশ্বকাপ শেষ করতে পারবে ইতালি

ইংল্যান্ডের বিপক্ষে কি আজ অঘটন ঘটাতে পারবে ইতালি

ভারত-পাকিস্তান ম্যাচে এবার কে জিতবে

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯ বছরের অপেক্ষা কি ফুরাবে জিম্বাবুয়ের