হোম > খেলা > অন্য খেলা

সতীর্থের গায়ে হাত তুলে নিষিদ্ধ রোমান সানা!

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের আর্চারির পোস্টার বয় রোমান সানা। দেশের ক্রীড়াঙ্গনের অন্যতম সেরা অ্যাথলেট। সেই অ্যাথলেটকেই আগামী দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। 

রোমানকে নিষিদ্ধ করার সিদ্ধান্তটি হয়েছিল আরও ১০ দিন আগে। জানা গেছে, জাতীয় দলের ক্যাম্পে সতীর্থ এক তিরন্দাজের সঙ্গে হাতাহাতির ঘটনায় রোমানের বিরুদ্ধে আনা হয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ। ক্যাম্পের সিসিটিভি ফুটেজ দেখে অলিম্পিয়ান তিরন্দাজকে আজীবন নিষিদ্ধের দাবি তুলেছিলেন ফেডারেশনের কেউ। কেউ চেয়েছিলেন দীর্ঘ মেয়াদে নিষিদ্ধ করা হোক তাঁকে। ফেডারেশন শেষ পর্যন্ত বেছে নিয়েছে দুই বছরের নিষেধাজ্ঞা। অতীতেও একাধিকবার শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়েছিল রোমানের বিরুদ্ধে। পেয়েছেন একাধিক কারণ দর্শানো নোটিশ। যদিও যার গায়ে হাত তুলেছেন তিনি কোনো অভিযোগ করেননি বলে জানা গেছে। 

দেশ সেরা তিরন্দাজের বিষয়টি নিশ্চিত করে আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল বলেছেন, ‘রোমান শৃঙ্খলা ভঙ্গ করেই যাচ্ছিল। তাই তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে তা কার্যকর হবে। এই সময়ে রোমান ঘরোয়া কিংবা আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। আমরা মনে করি ওর সংশোধন হওয়া উচিত।’ 

নিষিদ্ধ হলেও নিজ থেকে অনুশীলন চালিয়ে যেতে পারবেন রোমান সানা। তবে খেলতে পারবেন না কোনো টুর্নামেন্টে। 

তবে নিষেধাজ্ঞার বিষয়ে শুনে নিজে অবাক হয়েছেন রোমান সানা। বলেছেন, ‘আমি তো শোকজের উত্তরে নিজের আচরণে কারণে ক্ষমা চেয়েছিলাম। আসলে মাঝে মধ্যে মাথা গরম হয়ে যায়। এখন দেখি স্যারদের সঙ্গে কথা বলে দেখি। নিষিদ্ধ হলে তো কিছুই করা যাবে না।’

জয় দিয়ে কি টুর্নামেন্ট শুরু করতে পারবে ইরান

নিউজিল্যান্ড আজ জিতলেই পাকিস্তানের সর্বনাশ

জিম্বাবুয়ের কাছেও কি ধরা খাবে ভারত

ছোট হলো হকির স্কোয়াড, বাদ পড়া নাঈমের অভিযোগ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ওমান কি পারবে অঘটন ঘটাতে

আন্তবিশ্ববিদ্যালয় টেবিল টেনিস ফেস্টে চ্যাম্পিয়ন আইইউবি

অঘটন ঘটিয়ে কি বিশ্বকাপ শেষ করতে পারবে ইতালি

ইংল্যান্ডের বিপক্ষে কি আজ অঘটন ঘটাতে পারবে ইতালি

ভারত-পাকিস্তান ম্যাচে এবার কে জিতবে

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯ বছরের অপেক্ষা কি ফুরাবে জিম্বাবুয়ের