হোম > খেলা > ফুটবল

ফোনে বিশ্বকাপ খেলা কীভাবে দেখবেন

ক্রীড়া ডেস্ক    

বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন। ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের ম্যাচ দেখা যাবে কি না, তা নিয়ে শঙ্কায় ছিলেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। সেই শঙ্কা দূর হয়েছে গতকাল। উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় বিশ্বকাপের লড়াই দেখা যাবে বাংলাদেশের তিনটি টিভি চ্যানেলে।

একটি সূত্রে জানা গেছে, বিশ্বকাপের ম্যাচ সরাসরি সম্প্রচারের জন্য ফিফার কাছ থেকে বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনছে টি স্পোর্টস, সময় টিভি ও বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। এরই মধ্যে একটি চুক্তি হয়েছে বলে জানিয়েছে ওই সূত্র। এই খবর প্রকাশিত হওয়ার পর বিশ্বকাপ দেখা নিয়ে চিন্তা দূর হয়েছে বাংলাদেশের ভক্তদের।

শুধু টিভিতেই নয়, ফোনেও বিশ্বকাপের ম্যাচ দেখার সুযোগ থাকছে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য। সময় টিভি, বিটিভি, টি স্পোর্টসের পাশাপাশি বাংলাদেশে ডিজিটাল মাধ্যমে বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করা হবে। বাংলালিংকের ওটিটি সেবা টফি, গ্রামীণফোনের বায়োস্কোপে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ উপভোগ করা যাবে।

বিশ্বকাপের ২৩তম আসরের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। ১১ জুন আজতেকা স্টেডিয়ামে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে। এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৪৮ দল। ৩৯ দিনের টুর্নামেন্টে তিন দেশের ১৬ স্টেডিয়ামে ১০৪টি ম্যাচ হবে। ১৬ স্টেডিয়ামের ১১টিই যুক্তরাষ্ট্রে। মেক্সিকো ও কানাডার তিন ও দুই ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচগুলো হবে। ১৯ জুলাই ফাইনাল দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে।

৯০ মিনিটের গোলে জিতল আইভরি কোস্ট

খেলা শেষে জাপানিরা কেন স্টেডিয়াম পরিষ্কার করেন

যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না থাকায় ফিফার ভুলে বিড়ম্বনায় উরুগুয়ে

দুবার পিছিয়ে পড়েও ডাচদের জিততে দিল না জাপান

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান

৭ গোল দিয়ে ব্রাজিলকে টপকে চূড়ায় জার্মানি

ব্রাজিলকে মনে করিয়ে আবারও ৭-১ গোলে জিতল জার্মানি

কোমেনেনসিয়া: একটি ফোনকল থেকে বিশ্বকাপে কুরাসাওয়ের ইতিহাস

ব্রাজিলিয়ানরা তবু খুশি

আলভারেস নাকি মার্তিনেস, শুরুর একাদশে কাকে রাখবেন স্কালোনি