হোম > খেলা > ফুটবল

নির্বাচনী প্রচারণায় ব্যবহার করা যাবে না খেলোয়াড়দের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

গত নির্বাচনে খেলোয়াড়দের দেখা যায় নির্বাচনী প্রচারণায়। ফাইল ছবি

আগামী ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে জাতীয় নির্বাচন। আর নির্বাচনের আগে খেলোয়াড়দের নিয়ে সংসদ সদস্য প্রার্থীদের পক্ষে প্রচারের রীতি বাংলাদেশে নতুন কিছু নয়। অনেক খেলোয়াড় নিজ থেকেও ছুটে যান নানা উদ্দেশ্যে। এবার অবশ্য এই দৃশ্য দেখা যাবে না। খেলোয়াড়দের নির্বাচনী প্রচারণায় ব্যবহার করার বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

আজ উপসচিব আমিনুল এহসানের স্বাক্ষর করা এক বিবৃতিতে ক্রীড়া পরিষদ জানায়, জাতীয় দলের কোনো খেলোয়াড়কে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারণায় বা কোনো প্রার্থীর পক্ষে প্রচারে ব্যবহার করা যাবে না; খেলোয়াড়দের কোনো নির্বাচনী সভার মঞ্চে বা প্রচারণামূলক কার্যক্রমে উপস্থিত হওয়া থেকে বিরত থাকতে হবে; সব খেলোয়াড়কে তাঁদের ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে দেশের সুনাম অক্ষুণ্ন রাখতে ব্যক্তিগতভাবে সচেষ্ট থাকতে হবে এবং এ বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে।

ক্রীড়া পরিষদ আরও জানায়, উপরিউক্ত নির্দেশনাসমূহের যেকোনো ব্যত্যয় দেশে চলমান সুস্থ ধারার ক্রীড়া পরিবেশকে মারাত্মকভাবে কলুষিত করতে পারে, যা একেবারেই অনভিপ্রেত। তাই দেশের সার্বিক কল্যাণে নির্দেশনাসমূহ যথাযথভাবে পরিপালন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।

৯০ মিনিটের গোলে জিতল আইভরি কোস্ট

খেলা শেষে জাপানিরা কেন স্টেডিয়াম পরিষ্কার করেন

যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না থাকায় ফিফার ভুলে বিড়ম্বনায় উরুগুয়ে

দুবার পিছিয়ে পড়েও ডাচদের জিততে দিল না জাপান

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান

৭ গোল দিয়ে ব্রাজিলকে টপকে চূড়ায় জার্মানি

ব্রাজিলকে মনে করিয়ে আবারও ৭-১ গোলে জিতল জার্মানি

কোমেনেনসিয়া: একটি ফোনকল থেকে বিশ্বকাপে কুরাসাওয়ের ইতিহাস

ব্রাজিলিয়ানরা তবু খুশি

আলভারেস নাকি মার্তিনেস, শুরুর একাদশে কাকে রাখবেন স্কালোনি