হোম > খেলা > ফুটবল

আগুয়েরোর এমন বিদায়ে বেদনাহত মেসি

বন্ধুর সঙ্গে খেলবেন বলে ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় এসেছিলেন সার্জিও আগুয়েরো। কিন্তু দলবদলের নাটকীয়তায় মৌসুম শুরুর আগেই বার্সা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) চলে যান মেসি। বন্ধুর এমন প্রস্থান কষ্ট দিয়েছিল আগুয়েরোকে। তবে ভাগ্যের নির্মমতায় মেসিবিহীন বার্সাতে থিতু হতে পারলেন না আগুয়েরোও। তাঁকে তো বিদায় জানাতে হচ্ছে ফুটবল ক্যারিয়ারটাকেই। 

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে আগুয়েরোর বুট খুলে রাখার সিদ্ধান্ত কষ্ট দিয়েছে মেসিকে। বন্ধুর এমন বিদায় মানতেই পারছেন না আর্জেন্টাইন মহাতারকা। আগুয়েরোকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসি লিখেন, ‘কার্যত আমরা গোটা ক্যারিয়ারটাই এক সঙ্গে কাটিয়েছি। একসঙ্গে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছি। আর যেগুলো তেমন মুহূর্ত ছিল না সবকিছুই আমাদের আরও ঐক্যবদ্ধ করেছে। আমাদের বন্ধুত্বকে আরও গাঢ় করেছে। মাঠের বাইরে আমরা সেভাবেই জীবন কাটাব।’ 

কদিন আগেই আগুয়েরোকে সঙ্গে নিয়েছেন কোপা আমেরিকা জিতেছেন মেসি। সেই মুহূর্তকে স্মরণ করে মেসি বলেন, ‘কদিন আগেই এক সঙ্গে কোপা আমেরিকার শিরোপা জয়, ইংল্যান্ডেও তোমার দারুণ অর্জন-সত্যি কথা হচ্ছে, যে কাজটা করতে তুমি সবচেয়ে বেশি ভালোবাসতে, সেটাকে যেভাবে বিদায় বলতে দেখাটা খুব কষ্টের। তবু নিশ্চিতভাবে তুমি আনন্দে থাকবে। কারণ তুমি এমন মানুষ যে সবার মাঝে আনন্দ ছড়িয়ে দাও। আর আমরা যারা তোমাকে ভালোবাসি, তারা সব সময় তোমার সঙ্গে আছি।’ 

এ সময় আগুয়েরোকে নতুন জীবনের শুভকামনা জানিয়ে মেসি বলেন, ‘এখন তোমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে। আমি নিশ্চিত যে, তুমি হাসি মুখেই নতুন জীব কাটাবে। সেই নতুন অধ্যায়ের জন্য শুভকামনা। আমি তোমাকে অনেক ভালোবাসি বন্ধু। জাতীয় দলে আমি তোমাকে অনেক মিস করব।’ 

অর্থের কারণে মাকে আনতে পারিনি, বললেন কেপ ভার্দে গোলরক্ষক

ব্রাজিল-স্পেনের পরিণতি দেখে সতর্ক আর্জেন্টিনা

সালাহর জন্মদিনেও বিশ্বকাপে জয় পেল না মিসর

২০ হাজার থেকে ২০ লাখ, এক ম্যাচ যেভাবে বদলে দিল ভোজিনিয়াকে

সুখবর ও স্বস্তি নিয়ে শুরু করছে আর্জেন্টিনা

স্পেনকে স্তব্ধ করা কেপ ভার্দে গোলরক্ষককে কেন ‘দাদি’ ডাকা হয়

বিশ্বকাপে অঘটন, স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

মরক্কোর সঙ্গে ড্রয়ের পর ফুরফুরে মেজাজে ব্রাজিলের ফুটবলাররা

প্রবাসী ছোঁয়ায় মুখর বিশ্বকাপ

ইতিহাস গড়ার অপেক্ষায় মেসি