হোম > খেলা > ফুটবল

দলের ভরাডুবিতে সাড়ে তিন মাসেই চাকরি গেল চেলসি কোচের

ক্রীড়া ডেস্ক    

লিয়াম রোসেনিয়রকে বরখাস্ত করেছে চেলসি। ছবি: সংগৃহীত

লিয়াম রোসেনিয়র কি চেলসির প্রধান কোচ থাকছেন নাকি থাকছেন না—আলোচনাটা চলছিল গতকাল সকাল থেকেই। শেষ পর্যন্ত তাঁকে বরখাস্তই করা হয়েছে। দায়িত্ব গ্রহণের সাড়ে তিন মাসের মাথায় চাকরি গেল ইংলিশ এই কোচের।

চেলসি গতকাল এক বিবৃতিতে রোসেনিয়রের বরখাস্তের খবর নিশ্চিত করেছে। তাঁর অধীনে ইংলিশ এই ক্লাবটি ২৩ ম্যাচ খেলে জিতেছে ১১ ম্যাচ। হেরেছে ১০ ম্যাচ ও ২ ম্যাচ ড্র করেছে। যার মধ্যে সবশেষ ৯ ম্যাচের মধ্যে সাতটিতে হেরেছে ব্লুজরা। এ বছরের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার ১০৬ দিনের মধ্যে চাকরি হারালেন রোসেনিয়র।

রোসেনিয়রের অধীনে সবশেষ ৯ ম্যাচের মধ্যে চেলসি যে দুটিতে জয় পেয়েছে, দুটিই এফএ কাপে। ৭ মার্চ এফএ কাপের পঞ্চম রাউন্ডে রেক্সহামকে ৪-২ গোলে হারায় চেলসি। এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে ৪ এপ্রিল পোর্ট ভ্যালের বিপক্ষে ৭-০ গোলের জয় পায় চেলসি। ব্লুজদের এই সময়ে সাত পরাজয়ের মধ্যে দুটি চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দুই লেগে। পিএসজির কাছে ৮-২ গোলে ইউরোপ শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট থেকে আগেভাগেই বিদায় নিয়েছিল চেলসি। আর প্রিমিয়ার লিগে টানা পাঁচ ম্যাচ হেরে যাওয়া চেলসি এ সময়ে হজম করেছে ১১ গোল। বিপরীতে কোনো গোল করতে পারেনি।

প্রিমিয়ার লিগে টানা পাঁচ ম্যাচে কোনো গোল না করে পরাজয়ে নিজেদের ১১২ বছরের পুরোনো এক বিব্রতকর রেকর্ডে নাম লিখিয়েছে চেলসি। সবশেষ তাদের সঙ্গে এমন ঘটনা ঘটেছিল ১৯১২ সালের নভেম্বরে। পরশু প্রিমিয়ার লিগে ব্রাইটনের বিপক্ষে ৩-০ গোলে হারের পর খেলোয়াড়দের দিকে অভিযোগের আঙুল তোলেন রোসেনিয়র। তাঁর দাবি, শিষ্যরা তাঁদের সেরাটা দিয়ে খেলেননি এ সময়ে। এ অবস্থায় গতকাল রোসেনিয়ের ভবিষ্যৎ নির্ধারণে জরুরি বৈঠকে বসে চেলসি কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত তাঁকে বরখাস্ত করা হয়েছে।

৩৩ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের ২০২৫-২৬ মৌসুমের শীর্ষে ম্যানচেস্টার সিটি। দুইয়ে থাকা আর্সেনালও ৩৩ ম্যাচে পেয়েছে ৭০ পয়েন্ট। চেলসি ৩৪ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে আট নম্বরে অবস্থান করছে। আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়া ব্লুজদের জন্য অনেক দূরের পথই বটে। তিন, চার ও পাঁচে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড, অ্যাস্টন ভিলা ও লিভারপুলের পয়েন্ট ৫৮, ৫৮ ও ৫৫।

‘শুধু ইরান নয়, আরও অনেকেই এমন ঘটনার শিকার হয়েছে’

যুক্তরাষ্ট্রে পৌঁছে ইরান কোচের বিস্ফোরক মন্তব্য

৯০ মিনিটের গোলে জিতল আইভরি কোস্ট

খেলা শেষে জাপানিরা কেন স্টেডিয়াম পরিষ্কার করেন

যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না থাকায় ফিফার ভুলে বিড়ম্বনায় উরুগুয়ে

দুবার পিছিয়ে পড়েও ডাচদের জিততে দিল না জাপান

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান

৭ গোল দিয়ে ব্রাজিলকে টপকে চূড়ায় জার্মানি

ব্রাজিলকে মনে করিয়ে আবারও ৭-১ গোলে জিতল জার্মানি

কোমেনেনসিয়া: একটি ফোনকল থেকে বিশ্বকাপে কুরাসাওয়ের ইতিহাস