হোম > খেলা > ফুটবল

বিশ্বকাপের আগমুহূর্তে পেলের নামে নিউইয়র্কের রাস্তা

ক্রীড়া ডেস্ক    

ব্রাজিলিয়ান কিংবদন্তিকে সম্মান জানিয়েছে নিউইয়র্ক। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ শুরুর আগে ফুটবল ইতিহাসের দুই কিংবদন্তি থিয়েরি অঁরি এবং পেলেকে সম্মান জানিয়ে তাঁদের নামে সাময়িকভাবে রাস্তার নামকরণ করেছে নিউইয়র্ক সিটি। সিটি কাউন্সিলের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজিত এবারের বিশ্বকাপ সামনে রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের ফাইনাল আগামী মাসে মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, যা এখন নিউইয়র্ক নিউজার্সি স্টেডিয়াম নামে পরিচিত।

বুধবার ম্যানহাটনের ডাউনটাউনে ওয়েস্ট ৫০তম স্ট্রিট ও ৬ষ্ঠ অ্যাভিনিউতে ‘থিয়েরি অঁরি ওয়ে’ নামফলক উন্মোচন করা হয়। অনুষ্ঠানকে কেন্দ্র করে সেখানে মানুষের ভীড় জমে। এমনটাই দেখা গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে। নিউইয়র্ক সিটি কাউন্সিল সদস্য ভার্জিনিয়া ম্যালোনি ইনস্টাগ্রামে লেখেন, ‘নিউইয়র্ক সিটি ফুটবলের ইতিহাসে সর্বকালের সেরাদের একজনকে সম্মান জানিয়েছে।’

ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন অঁরি। অনুভূতি প্রকাশ করতে গিয়ে ইনস্টাগ্রামে রেকর্ড করা বার্তায় তিনি বলেন, ‘আমি অপেক্ষা করতে পারছি না, পরের বার যখন রকফেলার সেন্টার বা রেডিও সিটি মিউজিক হলের কাছে যাব, তখন সেখানে হাঁটতে পারব।’

২০১৪ সাল পর্যন্ত মেজর লিগ সকারে (এমএলএস) ক্লাব নিউইয়র্ক রেড বুলসের হয়ে খেলেছেন অরি। যার ফলে যুক্তরাষ্ট্রে তাঁর জনপ্রিয়তা কয়েকগুণ বেড়ে যায়। অন্যদিকে, নিউইয়র্ক সিটি কাউন্সিলের তথ্য অনুযায়ী কুইন্সের শিয়া রোড ও মেরিডিয়ান রোডের সংযোগস্থলের নাম পরিবর্তন করে ব্রাজিলের তিনবারের বিশ্বকাপজয়ী ফুটবলার পেলের নামে রাখা হয়েছে। সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, এই সাময়িক নামকরণ ১ নভেম্বর পর্যন্ত বহাল থাকবে।

‘শুধু ইরান নয়, আরও অনেকেই এমন ঘটনার শিকার হয়েছে’

যুক্তরাষ্ট্রে পৌঁছে ইরান কোচের বিস্ফোরক মন্তব্য

৯০ মিনিটের গোলে জিতল আইভরি কোস্ট

খেলা শেষে জাপানিরা কেন স্টেডিয়াম পরিষ্কার করেন

যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না থাকায় ফিফার ভুলে বিড়ম্বনায় উরুগুয়ে

দুবার পিছিয়ে পড়েও ডাচদের জিততে দিল না জাপান

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান

৭ গোল দিয়ে ব্রাজিলকে টপকে চূড়ায় জার্মানি

ব্রাজিলকে মনে করিয়ে আবারও ৭-১ গোলে জিতল জার্মানি

কোমেনেনসিয়া: একটি ফোনকল থেকে বিশ্বকাপে কুরাসাওয়ের ইতিহাস