হোম > খেলা > ফুটবল

হালান্ডকে সতর্কবার্তা দিলেন আগুয়েরো

ম্যানচেস্টার সিটির কিংবদন্তি তারকা সার্জিও আগুয়েরো। ম্যানসিটির হয়ে দারুণ সব অর্জন আছে আগুয়েরোর দখলে। সিটিতে তাঁর যোগ্য উত্তরসূরি বিবেচনা করা হচ্ছে নরওয়েজীয় তারকা আর্লিং হালান্ডকে, জার্মান বুন্দেসলিগা মাতিয়ে যিনি এই মৌসুমে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের শিবিরে যোগ দিয়েছেন। তবে সিটির হয়ে হালান্ডের শুরুটা ভালো হয়নি। কমিউনিটি শিল্ডের লড়াইয়ে নিজেকে মেলে ধরতে পারেননি হালান্ড। ইংল্যান্ডে হালান্ড যে সামনে কঠিন চ্যালেঞ্জে পড়তে যাচ্ছেন, সেই বার্তাই দিয়েছেন আগুয়েরো। 

৫১ মিলিয়ন পাউন্ডে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানসিটিতে এসেছেন হালান্ড। তবে নিজের প্রথম চ্যালেঞ্জে সাফল্যের মুখ দেখেননি তিনি। একাধিক সুযোগ পেয়েও হাতছাড়া করেছেন গোল, যাতে দলও হারিয়েছে শিরোপা। তাঁকে নিয়ে আগুয়েরো বলেছেন, ‘সে জার্মানির ফুটবলের সঙ্গে বেশ অভ্যস্ত ছিল। হালান্ড ভেবেছিল সে একা (শিল্ড ম্যাচে), আর তখনই তাঁর সামনে এসে ভার্জিল ফন ডাইক বলেছে, “প্রিমিয়ার লিগে স্বাগতম”।’ 

মূলত প্রিমিয়ার লিগের কঠিন প্রতিদ্বন্দ্বিতার দিকে ইঙ্গিত করেই এ কথা বলেছেন আগুয়েরো। বুন্দেসলিগার মতো এখানে লড়াইটা একপেশে হবে না বলে মনে করেন তিনি। 

শুধু হালান্ডকে বাস্তবতা বুঝিয়েই থামেননি আগুয়েরো, সিটির রাহিম স্টার্লিংকে বিক্রির সিদ্ধান্তও মানতে পারছেন না তিনি। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে গত ডিসেম্বরে ফুটবলকে বিদায় বলা আর্জেন্টাইন তারকা বলেছেন, ‘স্টার্লিংকে কেন বিক্রি করা হয়েছে আমি বুঝতে পারছি না। তবে সিটি অনেক সময় এমন অদ্ভুত সিদ্ধান্ত নেয়।’ 

অর্থের কারণে মাকে আনতে পারিনি, বললেন কেপ ভার্দে গোলরক্ষক

ব্রাজিল-স্পেনের পরিণতি দেখে সতর্ক আর্জেন্টিনা

সালাহর জন্মদিনেও বিশ্বকাপে জয় পেল না মিসর

২০ হাজার থেকে ২০ লাখ, এক ম্যাচ যেভাবে বদলে দিল ভোজিনিয়াকে

সুখবর ও স্বস্তি নিয়ে শুরু করছে আর্জেন্টিনা

স্পেনকে স্তব্ধ করা কেপ ভার্দে গোলরক্ষককে কেন ‘দাদি’ ডাকা হয়

বিশ্বকাপে অঘটন, স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

মরক্কোর সঙ্গে ড্রয়ের পর ফুরফুরে মেজাজে ব্রাজিলের ফুটবলাররা

প্রবাসী ছোঁয়ায় মুখর বিশ্বকাপ

ইতিহাস গড়ার অপেক্ষায় মেসি