হোম > খেলা > ফুটবল

বিশ্বকাপ সামনে রেখে ফিফা-ইউটিউবের ঐতিহাসিক চুক্তি

ক্রীড়া ডেস্ক    

২০২২ ফুটবল বিশ্বকাপ জিতে লিওনেল মেসি তাঁর আজন্মলালিত স্বপ্নপূরণ করেছেন। ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ শুরু হতে এখনো আড়াই মাসের বেশি সময় বাকি। তবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’ আমেজ টের পাওয়া যাচ্ছে এখনই। প্রিয় দলের খেলা দেখতে ভক্ত-সমর্থকদের যেন তর সইছে না। ফিফা তাই ইউটিউবের সঙ্গে ঐতিহাসিক এক চুক্তি করেছে। বিশ্বের তরুণ প্রজন্মের মাঝে বিশ্বকাপ উন্মাদনা ছড়িয়ে দিতেই বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা এমন উদ্যোগ নিয়েছে।

ফিফা গত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউটিউবের সঙ্গে চুক্তির কথা নিশ্চিত করেছে।১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত বিশ্বকাপে ম্যাচগুলোর প্রথম ১০ মিনিট স্বত্বাধিকারীরা সম্প্রচারে উৎসাহিত করতেই এমন নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা। ফিফার মতে এটা এক ধরনের ‘টিজার’ হিসেবে কাজ করবে। তাতে করে সামাজিক মাধ্যমে খেলার অংশবিশেষ দেখে তরুণেরা টিভিতে পুরো ম্যাচ দেখতে উৎসাহিত হন। এই চুক্তিকে ফিফা ‘গেম-চেঞ্জিং পার্টনারশিপ’ হিসেবে উল্লেখ করেছে।

ইউটিউবের সঙ্গে কত টাকায় চুক্তি হয়েছে, তা ফিফা উল্লেখ করেনি। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা বলছে, ‘নিজেদের বিশ্বকাপ আর্কাইভের কিছু অংশ ইউটিউবে শেয়ার করা হবে। এখানে আগের ম্যাচ ও ফুটবল ইতিহাসের অনেক স্মরণীয় মুহূর্ত থাকবে। সম্প্রচারকারীরা তাদের ইউটিউব চ্যানেলে বাছাই করা কয়েকটা ম্যাচ পুরোপুরি সরাসরি সম্প্রচার করতে পারবে। তাতে করে বিশ্বজুড়ে দর্শকদের সম্পৃক্ত করা সম্ভব হবে। বিশ্বকাপের অন্যান্য ম্যাচ কোথায় সম্প্রচার করা হবে, সেটাও জানা যাবে।’ এবারের ফুটবল বিশ্বকাপে ইউটিউবারদের বিশেষ প্রবেশাধিকার দেবে ফিফা।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হবে এবারের ফুটবল বিশ্বকাপ। এবারই প্রথমবারের মতো ৪৮ দলের ফুটবল বিশ্বকাপ হতে যাচ্ছে। মার্কিন মুলুকে শিরোপা ধরে রাখার অভিযানে নামবেন লিওনেল মেসি, রদ্রিগো দি পল, এমিলিয়ানো মার্তিনেজরা। কাতারে ২০২২ বিশ্বকাপ জিতে মেসি তাঁর আজন্মলালিত স্বপ্ন পূরণ করেছেন।

তোপের মুখে ২০২৬ বিশ্বকাপের টিকিটের দাম ফিফা কমালেও উপমহাদেশের বেশির ভাগ মানুষের পক্ষে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে স্টেডিয়ামে বসে খেলা দেখা দুঃসাধ্য। কেউ যেন বিশ্বকাপ উন্মাদনা থেকে বঞ্চিত না হন, ইউটিউবে ম্যাচ দেখানোর মাধ্যমে ফিফা এই ‘গেম-চেঞ্জিং পার্টনারশিপ করেছে।

কোরিয়াকে বিধ্বস্ত করে ফাইনালে অস্ট্রেলিয়াকে পেল জাপান

কেন কান্নার ‘অভিনয়’ করলেন ভিনি

পরীক্ষায় পাস করতে পারবে তো লিভারপুল

সেনেগালের শিরোপা পেল মরক্কো, ফুটবল দুনিয়ায় তোলপাড়

রিয়াল পেরেছে, বার্সা পারবে তো

আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল, চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়ে গার্দিওলা

সিঙ্গাপুরকে হারিয়ে সমর্থকদের ঈদের আনন্দ বাড়াতে চায় বাংলাদেশ

আমি আর চুপ করে থাকতে পারছি না: নেইমার

ফিফার সঙ্গে আলোচনা করে বিশ্বকাপের ভেন্যু বদলাচ্ছে ইরান

আর্জেন্টিনার সর্বোচ্চ ম্যাচ খেলা গোলরক্ষকের অবসর