হোম > খেলা > ফুটবল

লেমোস বাদ, আবাহনীর নতুন কোচ ক্রুসিয়ানি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিষয়টা এক প্রকার নির্ধারিতই ছিল। গত মৌসুমে শূন্য হাতে মৌসুম শেষ হওয়ার পর শোনা যাচ্ছিল চার মৌসুম ধরে কোচের দায়িত্বে থাকা পর্তুগিজ কোচ মারিও লেমোসকে ছেড়ে দিচ্ছে আবাহনী। শেষ পর্যন্ত হয়েছে সেটাই। 

 ২০১৮ সালের ডিসেম্বর থেকে আবাহনীর কোচের দায়িত্বে ছিলেন লেমোস। প্রথম মৌসুমেই আবাহনীকে তুলেছিলেন এএফসি কাপের আঞ্চলিক সেমিফাইনালে। আন্তর্জাতিক সাফল্য পেলেও দেশের ঘরোয়া ফুটবলে চার মৌসুমে লিগ শিরোপা জেতাতে পারেননি লেমোস। 

লিগ শিরোপা না জেতা, গত মৌসুমে সাফল্যহীন থাকায় লেমোসের সঙ্গে আর নতুন করে চুক্তি বাড়েনি আবাহনীতে। নিজের ফেসবুকে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন লেমোস। আবাহনীকে ধন্যবাদ জানিয়ে লেমোস লিখেছেন, ‘দুই পক্ষের সম্মতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন আমি নিজের বাড়িতে আছি। আমার যাবতীয় জিনিসপত্র নিতে কয়েক দিন পর বাংলাদেশে আসব।’ 

লেমোসের জায়গায় নতুন কোচ নিতেও বেশি সময় নেয়নি আবাহনী। ২০০৭ সালের পর আবারও আকাশি-নীল ডাগআউটে দেখা যাবে আর্জেন্টাইন ডিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানিকে। সবশেষ সাইফ স্পোর্টিংয়ের কোচ ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এই কোচ। সাইফের কোচ থাকা কালে রেফারিকে হত্যার হুমকি দিয়ে নিষিদ্ধও হয়েছিলেন তিনি। 

শুধু কোচিংয়েই নয়, পরিবর্তন এসেছে আবাহনীর ম্যানেজার পর্যায়েও। দীর্ঘদিনের ম্যানেজার সত্যজিৎ দাস রুপুকে সরিয়ে নতুন ম্যানেজার করা হয়েছে সাবেক ফুটবলার ও ফিটনেস ট্রেইনার নজরুল ইসলামকে। সত্যজিৎ দাস রুপু জায়গা পেয়েছেন ক্লাবের ফুটবল কমিটিতে।

অসম্ভবকে সম্ভব করতে চায় বার্সা

বাংলাদেশের ওপর কোনো চাপ নেই, বলছে চীন

গুলিস্তানের ক্যাম্প থেকে অস্ট্রেলিয়ার ক্যাম্পে এসেছি, বাংলাদেশ কোচের রসিকতা

মেসি-ম্যাজিকে মায়ামির অবিশ্বাস্য জয়

বাংলাদেশের হয়ে খেলার আরও কাছে যুক্তরাষ্ট্রের দুই প্রবাসী ফুটবলার

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে চিন্তিত ফিফাও

খামেনির প্রসঙ্গ এড়িয়ে গেলেন ইরানের নারী ফুটবলাররা

কমলাপুর স্টেডিয়ামে চুরির ঘটনায় ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

চীন নয়, নিজেদের নিয়েই বেশি ভাবছে বাংলাদেশ

ইফতার বিরতিতে দুয়োর ঘটনায় ক্ষুব্ধ গার্দিওলা