হোম > খেলা > ফুটবল

নিজের নামে ট্রেনিং সেন্টার মেসির কাছে অনেক সম্মানের 

কাতার বিশ্বকাপ জয়ের পর থেকেই একের পর এক পুরস্কারে ভূষিত হচ্ছেন লিওনেল মেসি। মেসির নামে এবার জাতীয় দলের ট্রেনিং সেন্টারের নামকরণ করেছে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন। নিজের নামে ট্রেনিং সেন্টার হওয়া অনেক সম্মানের মনে করছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।

গতকাল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রধান ক্লদিও তাপিয়া এক টুইটে মেসির নামে অনুশীলন সেন্টারের কথা জানিয়েছেন। মেসির সম্মানে দেওয়া হয়েছে বলে টুইটারে তাপিয়া বলেছেন, ‘বিশ্ব চ্যাম্পিয়নের বাড়িতে আপনাকে স্বাগত।’ এমন স্বীকৃতি পেয়ে সামাজিক মাধ্যমে মেসি তাঁর উচ্ছ্বাস প্রকাশ করেছেন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আর্জেন্টাইন এই তারকা ফুটবলার লিখেছেন, ‘আমার পাওয়া সেরা স্বীকৃতিগুলোর মধ্যে এটা (নিজের নামে ট্রেনিং সেন্টার)। এটা অনেক সম্মানের। অসংখ্য ধন্যবাদ।’

গত কয়েক বছর আন্তর্জাতিক ফুটবলে সময়টা দারুণ কাটছে মেসির। ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা ও কাতার বিশ্বকাপ জিতেছেন তিনি। কাতার বিশ্বকাপে জিতেছেন গোল্ডেন বলের পুরস্কার। তাতে একমাত্র ফুটবলার হিসেবে দুই বিশ্বকাপে গোল্ডেন বলের পুরস্কার জিতলেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। এরপর ফিফা দ্য বেস্টের ২০২২-এর বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন তিনি। আর পরশু মনুমেন্তাল স্টেডিয়ামে পানামার বিপক্ষে গোল করে ৮০০ গোলের কীর্তি গড়েছেন মেসি।

৯০ মিনিটের গোলে জিতল আইভরি কোস্ট

খেলা শেষে জাপানিরা কেন স্টেডিয়াম পরিষ্কার করেন

যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না থাকায় ফিফার ভুলে বিড়ম্বনায় উরুগুয়ে

দুবার পিছিয়ে পড়েও ডাচদের জিততে দিল না জাপান

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান

৭ গোল দিয়ে ব্রাজিলকে টপকে চূড়ায় জার্মানি

ব্রাজিলকে মনে করিয়ে আবারও ৭-১ গোলে জিতল জার্মানি

কোমেনেনসিয়া: একটি ফোনকল থেকে বিশ্বকাপে কুরাসাওয়ের ইতিহাস

ব্রাজিলিয়ানরা তবু খুশি

আলভারেস নাকি মার্তিনেস, শুরুর একাদশে কাকে রাখবেন স্কালোনি