হোম > খেলা > ফুটবল

ক্ষিপ্ত সমর্থকেরা ঘেরাও করলেন বার্সা কোচের গাড়ি

সময়টা এমনিতেই ভালো যাচ্ছে না বার্সেলোনার। এর মধ্যে আবার গতকাল নিজেদের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে ২-১ গোলের হারটা যেন জ্বালা ধরিয়ে দিয়েছে ক্লাবটির সমর্থকদের গায়ে। সেই ক্ষোভ থেকেই ম্যাচের পর বার্সা কোচ রোনাল্ড কোমানের গাড়ি ঘেরাও করলেন ক্ষিপ্ত বার্সা সমর্থকেরা! 

গতকালের এল ক্লাসিকোর পর একটি ভিডিও রীতিমতো ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যাচ্ছে ম্যাচের পর  সংবাদ সম্মেলন শেষ করে বাসায় ফেরার পথে ন্যু ক্যাম্পের বাইরে রোনাল্ড কোমানের গাড়ি ঘিরে রেখেছেন শত শত ক্ষিপ্ত সমর্থক। ‘বার্সা ছেড়ে বেড়িয়ে যাও’, অধিকাংশ সমর্থকদের কণ্ঠে ছিল এই কথাই। একজন আবার গাড়ির বনেটের ওপর শুয়ে সেলফিও নিলেন! ঘিরে রাখলেও অবশ্য কোমানের ওপর কোনো হামলা করেননি এই সমর্থকেরা। 

সমর্থকদের এমন রোষের বিষয়টি বেশ গুরুত্ব নিয়ে খতিয়ে দেখছে বার্সেলোনা। সমর্থকদের এমন আচরণকে ‘হিংসাত্মক এবং ঘৃণ্য কাজ’ বলে বিবৃতি দিয়েছে ক্লাবটি। ভবিষ্যতে এভাবে বাড়াবাড়ি করলে সমর্থকদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বার্সা। এবং ভবিষ্যতে কোচের নিরাপত্তা ব্যবস্থা আরও কড়াকড়ি করা হবে বলেও জানানো হয়েছে বিবৃতিতে। 

লা লিগায় ৯ ম্যাচে ১৫ পয়েন্টে টেবিলের নবম অবস্থানে বার্সা। ডেভিড আলাবার গোলে প্রথমার্ধে এগিয়ে থাকা রিয়ালকে ৯৩ মিনিটে আরও একটি গোল এনে দেন লুকাস ভাসকুয়েজ। ম্যাচের অন্তিম মুহূর্তে সার্জিও আগুয়েরো একটি গোল শোধ দিলেও ম্যাচে ফেরার সুযোগ তখন আর ছিল না বার্সার। ডাগআউটে বসে সমর্থকদের হতাশার বিষয়টি বুঝতে পারছিলেন কোমান। সংবাদ সম্মেলনেও বলেছিলেন, ‘আমি সবার হতাশা বুঝতে পারছি।’ হতাশা বুঝতে পারলেও সমর্থকেরা যে খেপে আছে সেটা স্টেডিয়াম থেকে বের হওয়ার পরই টের পেলেন বার্সার ডাচ কোচ!  

অসম্ভবকে সম্ভব করতে চায় বার্সা

বাংলাদেশের ওপর কোনো চাপ নেই, বলছে চীন

গুলিস্তানের ক্যাম্প থেকে অস্ট্রেলিয়ার ক্যাম্পে এসেছি, বাংলাদেশ কোচের রসিকতা

মেসি-ম্যাজিকে মায়ামির অবিশ্বাস্য জয়

বাংলাদেশের হয়ে খেলার আরও কাছে যুক্তরাষ্ট্রের দুই প্রবাসী ফুটবলার

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে চিন্তিত ফিফাও

খামেনির প্রসঙ্গ এড়িয়ে গেলেন ইরানের নারী ফুটবলাররা

কমলাপুর স্টেডিয়ামে চুরির ঘটনায় ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

চীন নয়, নিজেদের নিয়েই বেশি ভাবছে বাংলাদেশ

ইফতার বিরতিতে দুয়োর ঘটনায় ক্ষুব্ধ গার্দিওলা